বৃহস্পতিবার আসতে পারে নতুন বাসভাড়ার ঘোষণা

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজ : জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব এবার সরাসরি পড়ছে দেশের গণপরিবহন খাতে। নতুন করে বাসভাড়া পুনর্নির্ধারণের সিদ্ধান্ত আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীলরা।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে ভাড়া পুনর্নির্ধারণ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেন, ভাড়া সমন্বয় নিয়ে আলোচনা হয়েছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। সব পক্ষের মতামত বিবেচনা করে দ্রুতই চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এর আগে রবিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), মন্ত্রণালয় এবং পরিবহন মালিকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। বৈঠকে ভাড়া নির্ধারণ নিয়ে মতভেদ থেকেই যায়।

পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি ৪০ পয়সা বাড়ানোর প্রস্তাব দেওয়া হলেও আলোচনায় ২৫ পয়সা বাড়ানোর বিষয়ে প্রাথমিক ঐকমত্যের কথা শোনা যায়। তবে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে প্রস্তাবে স্বাক্ষর করেনি।

সম্প্রতি বিশ্ববাজারে জ্বালানির অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে দেশে জ্বালানি আমদানি ও দাম উভয় ক্ষেত্রেই চাপ বেড়েছে। এর প্রভাবেই সরকার সম্প্রতি ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম সমন্বয় করে, যা ১৯ এপ্রিল থেকে কার্যকর হয়।

জ্বালানির দাম বাড়ার পর থেকেই গণপরিবহন খাতে ভাড়া বৃদ্ধির দাবি জোরালো হয়ে ওঠে। মালিক ও শ্রমিক সংগঠনগুলো দ্রুত ভাড়া সমন্বয়ের দাবি জানায়।

এদিকে নতুন ভাড়া ঘোষণা না হওয়া পর্যন্ত অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশনা দিয়েছে পরিবহন মালিক সমিতি। তবে বাস্তবে রাজধানীসহ বিভিন্ন এলাকায় যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে। এতে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও বাগবিতণ্ডার ঘটনাও ঘটছে।

  • Related Posts

    কিডস হার্ট ফাউন্ডেশন ও কাতার চ্যারিটির উদ্যোগে ১৫৩ হৃদরোগীকে বিনামূল্যে চিকিৎসা

    ডেস্ক নিউজ : জন্মগতভাবে হৃদরোগে (কনজেনিটাল হার্ট ডিজিজ) আক্রান্ত ১৫৩ শিশুকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছে কিডস হার্ট ফাউন্ডেশন ও কাতার চ্যারিটি ফাউন্ডেশন। ২ থেকে ৯ মে পর্যন্ত রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে…

    অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

    ডেস্ক নিউজ : নোয়াখালীর বেগমগঞ্জে দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী তন্ময় কুরী (১৬) নিহতের ঘটনায় ঘাতক চালক মো. নাজমুলকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব-১১। সোমবার দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চিফ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    গণপূর্তে ‘মাফিয়া নেটওয়ার্ক’ সক্রিয়: আবু নাসের–আবু তালেবের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদের বিস্ফোরক অভিযোগ

    গণপূর্তে ‘মাফিয়া নেটওয়ার্ক’ সক্রিয়: আবু নাসের–আবু তালেবের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদের বিস্ফোরক অভিযোগ

    ফায়ার সার্ভিসে রেজায়ে রাব্বী বিতর্ক: কোয়ার্টার বাণিজ্য, পদায়ন সিন্ডিকেট ও আন্দোলনকালীন ভূমিকা নিয়ে তোলপাড়

    ফায়ার সার্ভিসে রেজায়ে রাব্বী বিতর্ক: কোয়ার্টার বাণিজ্য, পদায়ন সিন্ডিকেট ও আন্দোলনকালীন ভূমিকা নিয়ে তোলপাড়

    কিডস হার্ট ফাউন্ডেশন ও কাতার চ্যারিটির উদ্যোগে ১৫৩ হৃদরোগীকে বিনামূল্যে চিকিৎসা

    • By Reporter
    • মে ১৮, ২০২৬
    • 6 views
    কিডস হার্ট ফাউন্ডেশন ও কাতার চ্যারিটির উদ্যোগে ১৫৩ হৃদরোগীকে বিনামূল্যে চিকিৎসা

    ট্রাম্পের পর এবার চীন যাচ্ছেন পুতিন, বৈশ্বিক কূটনীতিতে কী ঘটতে চলেছে?

    • By Reporter
    • মে ১৮, ২০২৬
    • 8 views
    ট্রাম্পের পর এবার চীন যাচ্ছেন পুতিন, বৈশ্বিক কূটনীতিতে কী ঘটতে চলেছে?

    অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

    • By Reporter
    • মে ১৮, ২০২৬
    • 6 views
    অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

    বিটিভিতে তারার মেলা

    • By Reporter
    • মে ১৮, ২০২৬
    • 8 views
    বিটিভিতে তারার মেলা