পুরো দেশেই বেসিক সুবিধা গড়ে তোলার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ মানুষের সব সুযোগ-সুবিধা শুধু ঢাকাকেন্দ্রিক গড়ে উঠেছে। এজন্য সারাদেশ থেকে মানুষ ঢাকামুখী । এই জন্যে দীর্ঘ মেয়াদি পরিকল্পনার মধ্যে আমাদের লক্ষ্য হচ্ছে দেশের সকল অংশেই এই বেসিক সুবিধাগুলো পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া- এমনটাই জানিয়েছেন সংসদনেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান তিনি।

সংসদ অধিবেশনের ২৪তম কার্যদিবসে প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন জায়গায় উন্নত চিকিৎসাসেবা ও ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। রাজধানীকে ক্লিন ও গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে দুই সিটি করপোরেশন নানা পদক্ষেপ নিচ্ছে।

ঢাকা উত্তর সিটিতে আগামী ৫ বছরে ৫ লাখ বৃক্ষরোপন করা হবে উল্লেখ করে সংসদনেতা বলেন, মেট্রোরেলের নিচের খালি অংশে মিরপুর ১২ থেকে ডিওএইচএস পর্যন্ত এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে আব্দুল্লাহপুর  থেকে ফার্মগেট পর্যন্ত নিচের অংশে খালি জায়গায় বৃক্ষরোপন করা হবে।

বিদ্যমান মা ও শিশু সহায়তা কর্মসূচি ধারাবাহিকভাবে সম্প্রসারণের পরিকল্পনা সরকারের রয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, এ কর্মসূচিতে প্রাপ্ত আর্থিক সুবিধার পরিমাণ ও উপকারভোগীর সংখ্যা বৃদ্ধি, কর্মসূচিতে প্রসবপূর্ব এবং প্রসব পরবর্তী সেবা অন্তর্ভুক্ত করা, টিকা ও প্রাতিষ্ঠানিক ডেলিভারি অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে।

  • Related Posts

    জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

    ডেস্ক নিউজ : জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। বুধবার…

    আনসার-ভিডিপি সদস্যরা পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করবে

    ডেস্ক নিউজঃ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রেখে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।  বুধবার (২০…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

    • By Reporter
    • মে ২০, ২০২৬
    • 7 views
    জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

    চীন বেঁকে বসলে মুখ থুবড়ে পড়বে যুক্তরাষ্ট্রের অস্ত্র বাণিজ্য

    • By Reporter
    • মে ২০, ২০২৬
    • 6 views
    চীন বেঁকে বসলে মুখ থুবড়ে পড়বে যুক্তরাষ্ট্রের অস্ত্র বাণিজ্য

    বিনামূল্যে বড়পর্দায় দেখা যাবে সালমান-শাবনূরের সিনেমা

    • By Reporter
    • মে ২০, ২০২৬
    • 5 views
    বিনামূল্যে বড়পর্দায় দেখা যাবে সালমান-শাবনূরের সিনেমা

    ব্যাডমিন্টনে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে হুমায়রা

    • By Reporter
    • মে ২০, ২০২৬
    • 5 views
    ব্যাডমিন্টনে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে হুমায়রা

    গণপূর্তে পদোন্নতি বাণিজ্যের বিস্ফোরক অভিযোগ, কেন্দ্রে সারওয়ার জাহান বিপ্লব

    গণপূর্তে পদোন্নতি বাণিজ্যের বিস্ফোরক অভিযোগ, কেন্দ্রে সারওয়ার জাহান বিপ্লব

    ফেইক আইডিতে অপপ্রচার ও কোটি টাকার চেক জালিয়াতির অভিযোগে আদালতে ইনোভেটিভ ফার্মার মালিক শহিদুল হাসান

    ফেইক আইডিতে অপপ্রচার ও কোটি টাকার চেক জালিয়াতির অভিযোগে আদালতে ইনোভেটিভ ফার্মার মালিক শহিদুল হাসান