আইসিসিএলে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের ন্যাশনাল ওয়াচ পার্টি অনুষ্ঠিত

🕒 প্রকাশিত: ২৭ , ২০২৫ (বৃহস্পতিবার) সময়: ১০:৫৯ পূর্বাহ্ণ | পোস্ট করেছেন: Reporter | 📍 দৈনিক সবুজ বিপ্লব

image_pdfSaveimage_print
নিজস্ব প্রতিবেদকঃ এবার বহুল প্রতীক্ষিত ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের গ্লোবাল ফাইনাল ২০২৫-এর চরম উত্তেজনা সরাসরি উপভোগের সুযোগ পাচ্ছেন বাংলাদেশের গেমপ্রেমীরা। দেশের ই-স্পোর্টস প্রেমীদের জন্য ন্যাশনাল ওয়াচ পার্টির অনন্য এই আয়োজনটি সম্প্রতি রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার লিমিটেডে (আইসিসিএল) অনুষ্ঠিত হয়।
এটি কেবল ওয়াচ পার্টি নয়, বরং গেমিং কমিউনিটির জন্য সুবিশাল মিলনমেলা, যেখানে শত শত ফ্রি ফায়ার গেমের ফ্যানরা একত্রিত হয়ে বিশ্বমঞ্চের রোমাঞ্চকর গ্র্যান্ড ফাইনাল বড় পর্দায় একসাথে উপভোগ করেন। ন্যাশনাল ওয়াচ পার্টির মাধ্যমে ফ্যানরা গেমিং-এর ডিজিটাল জগতের উত্তেজনাকে বাস্তবে অনুভব করার সুযোগ পান। বন্ধুদের সাথে নিয়ে একই ছাদের নিচে বড় পর্দায় ফাইনালের প্রতিটি মুহূর্ত উপভোগ করা, চিৎকার করে নিজেদের প্রিয় দলকে সমর্থন জানানো এবং সম্মিলিত গেমিং উদ্দীপনার অংশ হওয়ার অনন্য এই সুযোগ তৈরি করে দিচ্ছে আইসিসিএল।
আইসিসিএলের বিশ্বমানের এলইডি স্ক্রিন ফ্রি ফায়ার গেমের এই শ্বাসরুদ্ধকর প্রতিযোগিতাকে আরও প্রাণবন্ত করে তোলে। আয়োজকরা জানিয়েছেন, ইভেন্টটিতে ফাইনালের লাইভ স্ট্রিমিং ছাড়াও গেমিং ফ্যানদের জন্য বিভিন্ন ধরনের ইন্টারেক্টিভ অ্যাক্টিভিটি, গিফট হ্যাম্পার ও বিশেষ সারপ্রাইজের ব্যবস্থা ছিলো।
এ বিষয়ে আইসিসিএলের চিফ অপারেটিং অফিসার শামিম বিল্লা বলেন, “আইসিসিএলে গেমিং ফ্যানদের জন্য উদযাপনের সুযোগ করে দিতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। আমাদের অত্যাধুনিক এলইডি স্ক্রিন, কর্মীদের নিরবচ্ছিন্ন সেবা ও নিরলস প্রচেষ্টা আমাদের ভোক্তাদের জীবনে নতুন অভিজ্ঞতা যোগ করছে বলে আমরা কৃতজ্ঞ।”
দেশের গেমিং কমিউনিটিকে একত্রিত করে এই ধরনের আয়োজন বাংলাদেশের দ্রুত বর্ধনশীল ই-স্পোর্টস সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করেছে। ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের গ্লোবাল ফাইনালসের জমজমাট এই ন্যাশনাল ওয়াচ পার্টি দেশের ই-স্পোর্টস ফ্যানদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে আছে।
  • Related Posts

    শক্তি, সক্ষমতা ও পারফরম্যান্সে প্রতিদিন এগিয়ে রাখতে উন্মোচিত হয়েছে অপো এ৬

    নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো আজ আনুষ্ঠানিকভাবে অপো এ৬ স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। আজকের দ্রুতগতি-সম্পন্ন ও উচ্চাকাঙ্ক্ষী নতুন প্রজন্মের লাইফস্টাইলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এটি বিশেষভাবে ডিজাইন…

    স্বপ্ন ও এগিয়ে যাওয়ার প্রত্যাশা নিয়ে আসছে অপো এ৬

    নিজস্ব প্রতিবেদকঃ ও’ ফ্যানস ফেস্টিভালে নিজেদের আসন্ন ফোনটি নিয়ে আসতে যাচ্ছে অপো। নতুন প্রজন্মের কথা বিবেচনা করে এটি নিয়ে আসা হচ্ছে। যারা কৌতুহলি, আশাবাদী ও প্রত্যাশায় ভরপুর জীবনে সামনে এগিয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মেডিকেল টেকনোলজিস্টদের কাজের ফেরার নির্দেশ, না মানলে ব্যবস্থা

    • By Reporter
    • ডিসেম্বর ৫, ২০২৫
    • 2 views
    মেডিকেল টেকনোলজিস্টদের কাজের ফেরার নির্দেশ, না মানলে ব্যবস্থা

    ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেনের মনোনয়ন পাওয়ায় অভিনন্দন জানালেন আজমুল হুদা মিঠু

    • By Reporter
    • ডিসেম্বর ৪, ২০২৫
    • 12 views
    ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেনের মনোনয়ন পাওয়ায় অভিনন্দন জানালেন আজমুল হুদা মিঠু

    ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে এস এম জাহাঙ্গীর হোসেন মনোনয়ন পেলেন

    • By Reporter
    • ডিসেম্বর ৪, ২০২৫
    • 9 views
    ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে এস এম জাহাঙ্গীর হোসেন মনোনয়ন পেলেন

    গজারিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু আখি সরকার: ক্ষমতা, প্রভাব আর বিতর্কের এক লুকানো অধ্যায়

    • By Reporter
    • ডিসেম্বর ৪, ২০২৫
    • 14 views
    গজারিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু আখি সরকার: ক্ষমতা, প্রভাব আর বিতর্কের এক লুকানো অধ্যায়

    গণপূর্ত অধিদপ্তরে অস্থিরতা: প্রধান প্রকৌশলীর চারপাশে বাড়ছে চাপ, বদরুল আলমের ক্ষমতা নিয়ে প্রশ্ন

    • By Reporter
    • ডিসেম্বর ৪, ২০২৫
    • 77 views
    গণপূর্ত অধিদপ্তরে অস্থিরতা: প্রধান প্রকৌশলীর চারপাশে বাড়ছে চাপ, বদরুল আলমের ক্ষমতা নিয়ে প্রশ্ন

    রংপুরের শাহিনুল ইসলাম: গ্রামের কৃষকদের জন্য স্বপ্নের কৃষি উদ্যোগ

    • By Reporter
    • ডিসেম্বর ৪, ২০২৫
    • 7 views
    রংপুরের শাহিনুল ইসলাম: গ্রামের কৃষকদের জন্য স্বপ্নের কৃষি উদ্যোগ