আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

image_pdfSaveimage_print

আবহাওয়া ডেস্কঃ দেশের ২৪ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের তুলনায় সামান্য বেশি। একই সঙ্গে শৈত্যপ্রবাহের আওতায় থাকা জেলার সংখ্যাও কিছুটা কমেছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা সামান্য বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ— রংপুর বিভাগের সব জেলা ও রাজশাহী বিভাগের সব জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। এ ছাড়াও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে—গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া। রংপুর ও রাজশাহী বিভাগে মোট জেলা সংখ্যা ১৬। এর সঙ্গে আরও ৮ জেলা যুক্ত হওয়ায় মোট ২৪ জেলায় শৈত্যপ্রবাহ চলছে।

গতকাল দেশের ৪৪ জেলায় শৈত্যপ্রবাহ ছিল। সে দিন নওগাঁর বদলগাছীতে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা ছিল চলতি শীত মৌসুমের সর্বনিম্ন। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের সংজ্ঞা অনুযায়ী— ৮.১°–১০° সেলসিয়াস: মৃদু শৈত্যপ্রবাহ, ৬.১°–৮° সেলসিয়াস: মাঝারি শৈত্যপ্রবাহ, ৪.১°–৬° সেলসিয়াস: তীব্র শৈত্যপ্রবাহ, ৪° সেলসিয়াসের নিচে: অতি তীব্র শৈত্যপ্রবাহ।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, এই শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন চলতে পারে। নতুন করে কিছু জেলা যুক্ত হতে পারে, আবার কিছু জেলা শৈত্যপ্রবাহের বাইরে চলে যেতে পারে।

তিনি বলেন, “শৈত্যপ্রবাহ দ্রুত কেটে যাচ্ছে না। এক সপ্তাহের বেশি সময় ধরে এটি চলতে পারে। এ মাসের অন্তত মাঝামাঝি সময় পর্যন্ত এর প্রভাব থাকতে পারে।”

  • Related Posts

    কমেছে তাপমাত্রা তিন জেলায় শৈত্যপ্রবাহ

    আবহাওয়া ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার তাপমাত্রা কমেছে। এ দিন দেশের তিন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামীকাল…

    সকালে ঢাকার তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস

    আবহাওয়া ডেস্কঃ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের বাকিটা সময় আকাশ পরিষ্কার ও আবহাওয়া শুষ্ক থাকবে। বাংলাদেশ আবহাওয়া…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের সুবিধাগুলোকে এক জায়গায় আনতে চাই: তারেক রহমান

    • By Reporter
    • জানুয়ারি ২৪, ২০২৬
    • 5 views
    ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের সুবিধাগুলোকে এক জায়গায় আনতে চাই: তারেক রহমান

    কুতুবদিয়ার নৌপথে সি-ট্রাকের উদ্বোধন কাল

    • By Reporter
    • জানুয়ারি ২৪, ২০২৬
    • 5 views
    কুতুবদিয়ার নৌপথে সি-ট্রাকের উদ্বোধন কাল

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা, কাতারে যুদ্ধবিমান পাঠালো যুক্তরাজ্য

    • By Reporter
    • জানুয়ারি ২৪, ২০২৬
    • 5 views
    মধ্যপ্রাচ্যে উত্তেজনা, কাতারে যুদ্ধবিমান পাঠালো যুক্তরাজ্য

    আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন, তীব্র প্রতিবাদ বাংলাদেশের

    • By Reporter
    • জানুয়ারি ২৪, ২০২৬
    • 5 views
    আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন, তীব্র প্রতিবাদ বাংলাদেশের

    কমেছে তাপমাত্রা তিন জেলায় শৈত্যপ্রবাহ

    • By Reporter
    • জানুয়ারি ২৪, ২০২৬
    • 4 views
    কমেছে তাপমাত্রা তিন জেলায় শৈত্যপ্রবাহ

    ধর্ম-বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের নিরাপদ-শান্তিপূর্ণ আবাসভূমি: প্রধান উপদেষ্টা

    • By Reporter
    • জানুয়ারি ২৪, ২০২৬
    • 5 views
    ধর্ম-বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের নিরাপদ-শান্তিপূর্ণ আবাসভূমি: প্রধান উপদেষ্টা