আজ বাজারে আসছে নতুন ৫০০ টাকার নোট, আসল-নকল চেনার উপায়

image_pdfSaveimage_print

নিজস্ব প্রতিবেদকঃ দেশে প্রথমবারের মতো গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ৫০০ টাকা নোট আজ (৪ ডিসেম্বর) থেকে প্রচলন শুরু হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সূত্রে জানা গেছে, প্রথম ধাপে নতুন নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে, পরে অন্যান্য অফিস থেকেও বিতরণ শুরু হবে।

নতুন নোটের ডিজাইন ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’-ভিত্তিক। নোটের সম্মুখভাগে ঢাকা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার ও প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলা, পেছনের দিকে বাংলাদেশ সুপ্রীম কোর্টের ছবি ছাপা আছে। জলছাপে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ‘500’ সংখ্যা ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম সংযুক্ত করা হয়েছে।

নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য ১০ ধরনের, যাতে নকল নোট শনাক্ত করা সহজ হয়। এর মধ্যে রয়েছে: কোণায় রঙ পরিবর্তনশীল ‘500’ যা নাড়ালে সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হয়; বামপাশে লাল ও স্বর্ণালী পেঁচানো নিরাপত্তা সুতা, নাড়ালে রঙ পরিবর্তিত হয় ও ‘৫০০ টাকা’ লেখা দেখা যায়; দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নোটে স্পর্শে অনুভূত ৫টি ছোট বৃত্ত; ইন্টাগ্লিও কালিতে মুদ্রিত শহীদ মিনার, ‘বাংলাদেশ ব্যাংক’, নোটের মূল্যমান ইত্যাদি; মাইক্রোপ্রিন্ট ও See Through image ব্যবহার; UV fluorescence ও UV curing varnish প্রযুক্তি; কাগজে লাল, নীল ও সবুজ রঙের ফাইবার সংযুক্ত।

নতুন নোটের পাশাপাশি পূর্বের সব কাগজ ও ধাতব নোটও ব্যবহারযোগ্য থাকবে। মুদ্রা সংগ্রাহকদের জন্য ৫০০ টাকার নমুনা নোটও (বিনিময়যোগ্য নয়) মিরপুরের টাকা জাদুঘর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

  • Related Posts

    সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ

    ডেস্ক নিউজঃ তরলীকৃত প্রাকৃতিক গ‍্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। দাবি আদায় না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে সারাদেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ…

    বছরের শুরুতেই বাড়লো স্বর্ণের দাম

    নিজস্ব প্রতিবেদকঃ নতুন বছরের শুরুতে দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। ফলে এখন থেকে প্রতি ভরি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    গণভোটের পক্ষে সরকারের প্রকাশ্য সমর্থন নিয়ে সমালোচনা, ব্যাখ্যা দিল প্রেস উইং

    • By Reporter
    • জানুয়ারি ১৮, ২০২৬
    • 4 views
    গণভোটের পক্ষে সরকারের প্রকাশ্য সমর্থন নিয়ে সমালোচনা, ব্যাখ্যা দিল প্রেস উইং

    যথেষ্ট সংস্কার হয়েছে: আসিফ নজরুল

    • By Reporter
    • জানুয়ারি ১৮, ২০২৬
    • 3 views
    যথেষ্ট সংস্কার হয়েছে: আসিফ নজরুল

    জাতীয় পরিচয়পত্রের তথ্য চুরি করে অনলাইন বাজারে বিক্রি, মাসে কোটি টাকার অবৈধ ব্যবসা

    • By Reporter
    • জানুয়ারি ১৮, ২০২৬
    • 11 views
    জাতীয় পরিচয়পত্রের তথ্য চুরি করে অনলাইন বাজারে বিক্রি, মাসে কোটি টাকার অবৈধ ব্যবসা

    পেনশনের ফাইল আটকে রেখে ঘুষ, বাঁশখালীতে পরিবার পরিকল্পনা অফিসের সহকারী আটক

    • By Reporter
    • জানুয়ারি ১৮, ২০২৬
    • 19 views
    পেনশনের ফাইল আটকে রেখে ঘুষ, বাঁশখালীতে পরিবার পরিকল্পনা অফিসের সহকারী আটক

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ নিয়ে বড় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান থামল নথি না পাওয়ায়

    • By Reporter
    • জানুয়ারি ১৮, ২০২৬
    • 34 views
    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ নিয়ে বড় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান থামল নথি না পাওয়ায়

    গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

    • By Reporter
    • জানুয়ারি ১৮, ২০২৬
    • 15 views
    গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়