ইন্দোনেশিয়ার বন্যা-ভূমিধসে মৃত্য সংখ্যা বেড়ে ৮০

🕒 প্রকাশিত: ২৮ , ২০২৫ (বৃহস্পতিবার) সময়: ১২:৫৮ অপরাহ্ণ | পোস্ট করেছেন: Reporter | 📍 দৈনিক সবুজ বিপ্লব

image_pdfSaveimage_print

বিশেষ প্রতিবেদকঃ ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপজুড়ে এই সপ্তাহে ভয়াবহ বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৮০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও অনেক মানুষ।

সুমাত্রার উত্তরাঞ্চল পুলিশের মুখপাত্র ফেরি ওয়ালিনতুকান জানান, সকালে নিহতের সংখ্যা বেড়ে ৬২-তে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো ৯৫ জন। কমপক্ষে ৬৫ জন এখনো নিখোঁজ রয়েছেন। পাশ্বর্বর্তী পশ্চিম সুমাত্রা প্রদেশেও অন্তত ২২ জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, সেখানে এখনো ১২ জন নিখোঁজ আছেন।

এদিকে শুক্রবার দক্ষিণ-পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ১৮৩ জনে দাঁড়িয়েছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ডের বিস্তীর্ণ অংশ এক সপ্তাহ ধরে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাতের কবলে পড়েছে। ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই অঞ্চল সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি হচ্ছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ডজুড়ে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি কমতে শুরু করার সঙ্গে সঙ্গে এই অঞ্চলের কর্তৃপক্ষ আটকে পড়া নাগরিকদের উদ্ধার, বিদ্যুৎ ও যোগাযোগ পুনরুদ্ধার এবং পুনরুদ্ধার প্রচেষ্টার সমন্বয় সাধনের জন্য কাজ করছে।
কিন্তু কেবল দক্ষিণ-পূর্ব এশিয়াই নয় শ্রীলঙ্কায় এই সপ্তাহে ভারি বৃষ্টিপাতের ফলে কমপক্ষে ৫৬ জন মারা গেছেন এবং ২১ জন এখনো নিখোঁজ রয়েছেন। শ্রীলঙ্কা শুক্রবার আরো তীব্র আবহাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, কারণ ঘূর্ণিঝড় ডিটওয়া তার পূর্ব উপকূল বরাবর অগ্রসর হচ্ছে। থাইল্যান্ড সরকার জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের আটটি প্রদেশে বন্যায় এখন পর্যন্ত ৮৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৩৫ লাখ ছাড়িয়েছে।

Related Posts

সামরিক নিয়ন্ত্রণের ছদ্মবেশে ২০২৪ সালের পাকিস্তানের নির্বাচন, মার্কিন কংগ্রেসের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্কঃ ৪২ জন প্রভাবশালী মার্কিন আইনপ্রণেতা পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক দমন-পীড়ন এবং মানবাধিকারের ক্রমবর্ধমান লঙ্ঘনকে কেন্দ্র করে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে চিঠি লিখেছেন। চিঠির নেতৃত্ব দেন ভারতীয়-আমেরিকান কংগ্রেসওম্যান প্রমিলা জয়পাল এবং…

নতুন স্বর্ণভাণ্ডার আবিষ্কারের ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্কঃ ইরান তাদের অন্যতম বৃহৎ স্বর্ণখনিতে বিশাল নতুন স্বর্ণভাণ্ডার আবিষ্কারের ঘোষণা দিয়েছে। সোমবার (১ ডিসেম্বর) স্থানীয় গণমাধ্যমে এই খবর প্রকাশ হয়েছে।  পূর্বাঞ্চলীয় দক্ষিণ খোরাসান প্রদেশে অবস্থিত বেসরকারি মালিকানাধীন শাদান…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

মেডিকেল টেকনোলজিস্টদের কাজের ফেরার নির্দেশ, না মানলে ব্যবস্থা

  • By Reporter
  • ডিসেম্বর ৫, ২০২৫
  • 3 views
মেডিকেল টেকনোলজিস্টদের কাজের ফেরার নির্দেশ, না মানলে ব্যবস্থা

ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেনের মনোনয়ন পাওয়ায় অভিনন্দন জানালেন আজমুল হুদা মিঠু

  • By Reporter
  • ডিসেম্বর ৪, ২০২৫
  • 12 views
ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেনের মনোনয়ন পাওয়ায় অভিনন্দন জানালেন আজমুল হুদা মিঠু

ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে এস এম জাহাঙ্গীর হোসেন মনোনয়ন পেলেন

  • By Reporter
  • ডিসেম্বর ৪, ২০২৫
  • 9 views
ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে এস এম জাহাঙ্গীর হোসেন মনোনয়ন পেলেন

গজারিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু আখি সরকার: ক্ষমতা, প্রভাব আর বিতর্কের এক লুকানো অধ্যায়

  • By Reporter
  • ডিসেম্বর ৪, ২০২৫
  • 14 views
গজারিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু আখি সরকার: ক্ষমতা, প্রভাব আর বিতর্কের এক লুকানো অধ্যায়

গণপূর্ত অধিদপ্তরে অস্থিরতা: প্রধান প্রকৌশলীর চারপাশে বাড়ছে চাপ, বদরুল আলমের ক্ষমতা নিয়ে প্রশ্ন

  • By Reporter
  • ডিসেম্বর ৪, ২০২৫
  • 79 views
গণপূর্ত অধিদপ্তরে অস্থিরতা: প্রধান প্রকৌশলীর চারপাশে বাড়ছে চাপ, বদরুল আলমের ক্ষমতা নিয়ে প্রশ্ন

রংপুরের শাহিনুল ইসলাম: গ্রামের কৃষকদের জন্য স্বপ্নের কৃষি উদ্যোগ

  • By Reporter
  • ডিসেম্বর ৪, ২০২৫
  • 7 views
রংপুরের শাহিনুল ইসলাম: গ্রামের কৃষকদের জন্য স্বপ্নের কৃষি উদ্যোগ