ইরানকে যে কারণে ধন্যবাদ জানালেন ট্রাম্প

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানে গ্রেফতার হওয়া শত শত বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা বাতিল করায় দেশটির নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১৬ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “আমি ইরানের নেতৃত্বের প্রতি অত্যন্ত সম্মান জানাই, যারা সব নির্ধারিত ফাঁসিকে বাতিল করেছেন, যা গতকাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ধন্যবাদ!”

ট্রাম্প আরও বলেন,‘উপসাগরীয় কোনো দেশ বা ইসরায়েল আমাকে হামলা থেকে বিরত রেখেছে—এমন মন্তব্য সঠিক নয়; কেউ আমাকে বোঝায়নি; আমি নিজেই নিজেকে বুঝিয়েছি।’

তিনি সাংবাদিকদের বলেন, ‘কারও ফাঁসি হয়নি। তারা ফাঁসি বাতিল করেছে। এটি আমার উপর বড় প্রভাব ফেলেছে।’

এর আগে বৃহস্পতিবার হোয়াইট হাউস জানায়, টানা কয়েক সপ্তাহের বিক্ষোভের প্রেক্ষাপটে ইরানি কর্তৃপক্ষ ৮০০টি নির্ধারিত মৃত্যুদণ্ড ‘স্থগিত’ করেছে এবং যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি “সতর্কভাবে পর্যবেক্ষণ” করছে।

ট্রাম্প বারবার ইরানের বিক্ষোভকারীদের পাশে থাকার অঙ্গীকার করেছেন। তার ভাষায়, কর্তৃপক্ষের দমন-পীড়নে সেখানে হাজারো হতাহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার তিনি ইরানি বিক্ষোভকারীদের ‘বিক্ষোভ চালিয়ে যেতে ও প্রতিষ্ঠানগুলো দখলে নিতে’ আহ্বান জানান এবং বলেন, ‘সহায়তা আসছে।’

একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর হলে তেহরানকে ‘খুব কঠোর পদক্ষেপের’ মুখে পড়তে হবে।

অন্যদিকে, ইরানের কর্মকর্তারা বিক্ষোভকে ‘দাঙ্গা’ ও ‘সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়ে এসবের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মদদ রয়েছে বলে অভিযোগ করেছেন।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ইরানে প্রাণঘাতী ও সহিংস বিক্ষোভ শুরু হয় । তবে হতাহত বা আটক ব্যক্তিদের সংখ্যা নিয়ে ইরানি কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

  • Related Posts

    হাতির আক্রমণে একই পরিবারের ৪ জনসহ ৬ জনের প্রাণহানি

    ডেস্ক নিউজঃ বন্য হাতির পালের আক্রমণে ভারতের ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায় একই পরিবারের চার সদস্যসহ কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে একজন বন কর্মকর্তা। স্থানীয় সময় শুক্রবার এই ঘটনা ঘটে। গত…

    মাঝ আকাশ থেকে মহাসড়কে আছড়ে পড়লো বিমান

    আন্তর্জাতিক ডেস্কঃ জরুরি অবতরণের সময় যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের এক ব্যস্ত মহাসড়কে একটি উড়োজাহাজ আছড়ে পড়েছে। এতে রাস্তায় থাকা কয়েকটি যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয় বিমানটির। স্থানীয় সময় সোমবার (৯ ফেব্রুয়ারি) দেশটিতে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এনসিপির ঝুলিতে ৬ আসন: নাহিদ ইসলামকে অভিনন্দন বার্তা প্রধান উপদেষ্টার

    • By Reporter
    • ফেব্রুয়ারি ১৪, ২০২৬
    • 2 views
    এনসিপির ঝুলিতে ৬ আসন: নাহিদ ইসলামকে অভিনন্দন বার্তা প্রধান উপদেষ্টার

    কর্মস্থলে ফিরতে ফ্রি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করলেন নবনির্বাচিত সংসদ সদস্য নুর

    • By Reporter
    • ফেব্রুয়ারি ১৪, ২০২৬
    • 5 views
    কর্মস্থলে ফিরতে ফ্রি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করলেন নবনির্বাচিত সংসদ সদস্য নুর

    হাতির আক্রমণে একই পরিবারের ৪ জনসহ ৬ জনের প্রাণহানি

    • By Reporter
    • ফেব্রুয়ারি ১৪, ২০২৬
    • 2 views
    হাতির আক্রমণে একই পরিবারের ৪ জনসহ ৬ জনের প্রাণহানি

    আমিনুলের পাশে সাবেক ক্রীড়াবিদরা

    • By Reporter
    • ফেব্রুয়ারি ১৪, ২০২৬
    • 3 views
    আমিনুলের পাশে সাবেক ক্রীড়াবিদরা

    আজ ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসার দিন। বিশ্ব ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস।

    • By Reporter
    • ফেব্রুয়ারি ১৪, ২০২৬
    • 78 views
    আজ ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসার দিন। বিশ্ব ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস।

    জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার বার্তা

    • By Reporter
    • ফেব্রুয়ারি ১৪, ২০২৬
    • 3 views
    জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার বার্তা