কমেছে তাপমাত্রা তিন জেলায় শৈত্যপ্রবাহ

image_pdfSaveimage_print

আবহাওয়া ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার তাপমাত্রা কমেছে। এ দিন দেশের তিন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামীকাল রবিবার থেকে আবার বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে, ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া পঞ্চগড়ের তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। এই তিন জেলাতেই মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, সার্বিকভাবেই দেশের তাপমাত্রা কিছুটা কমে গেছে। এর মধ্যে তিনটি স্থানে শৈত্যপ্রবাহ বয়ে গেছে। শনিবার তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে। তবে রবিবার থেকে আবার বাড়ার সম্ভাবনা রয়েছে। রাজধানীতেও গতকাল তাপমাত্রা কমেছে।

  • Related Posts

    কুয়াশা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

    আবহাওয়া ডেস্কঃ হালকা কুয়াশা পড়তে পারে নদ-নদী অববাহিকায়। এ ছাড়া আবহাওয়া থাকতে শুষ্ক। রবিবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও…

    এক দিনে দুইবার ভূমিকম্প অনুভূত, ২৪ ঘণ্টার মধ্যে আফটারশকের সম্ভাবনা

    ডেস্ক নিউজঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার রাত ৯টা ৩৪ মিনিট ও ৯টা ৫১ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। দুটো ভূমিকম্পেরই উৎপত্তিস্থল মিয়ানমার। রিখটার স্কেলে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

    • By Reporter
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 2 views
    সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

    মাঝ আকাশ থেকে মহাসড়কে আছড়ে পড়লো বিমান

    • By Reporter
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 2 views
    মাঝ আকাশ থেকে মহাসড়কে আছড়ে পড়লো বিমান

    গুরুদাসপুর-বড়াইগ্রামে আশার বাতিঘর আব্দুল আজিজ

    • By Reporter
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 8 views
    গুরুদাসপুর-বড়াইগ্রামে আশার বাতিঘর আব্দুল আজিজ

    লালমনিরহাট-০৩ আসনে প্রচারণার শেষ লগ্নে দুই দলের শোডাউন

    • By Reporter
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 3 views
    লালমনিরহাট-০৩ আসনে প্রচারণার শেষ লগ্নে দুই দলের শোডাউন

    প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

    • By Reporter
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 2 views
    প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

    পাকিস্তান খেলবে শুনে খুশি বিসিসিআই

    • By Reporter
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 2 views
    পাকিস্তান খেলবে শুনে খুশি বিসিসিআই