ঢাকাসহ ১৫ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

image_pdfSaveimage_print

আবহাওয়া ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের ১৫ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

সোমবার (১৬ মার্চ) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা এক সতর্কবার্তায় দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এ পূর্বাভাস দেওয়া হয়।

সতর্কবার্তায় বলা হয়, রংপুর, দিনাজপুর, বগুড়া, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বজ্রসহ বৃষ্টির এ প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

  • Related Posts

    দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

    আবহাওয়া ডেস্কঃ দেশের তিনটি অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার দুপুর ১টা পর্যন্ত দেশের…

    তাপদাহের পর স্বস্তির বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

    আবহাওয়া ডেস্কঃ গেল সপ্তাহের তীব্র তাপদাহের পর কালবৈশাখী ও বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরতে শুরু করেছে। সোমবার (৬ এপ্রিল) দেশের আট বিভাগেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে সারাদেশে দিনের তাপমাত্রা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বাইকের নামে বিনিয়োগ, শেষে প্রতারণা—বাজাজ মামুন চক্রের উত্থান ও পতনের গল্প

    • By Reporter
    • এপ্রিল ৯, ২০২৬
    • 29 views
    বাইকের নামে বিনিয়োগ, শেষে প্রতারণা—বাজাজ মামুন চক্রের উত্থান ও পতনের গল্প

    পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আব্দুস সালামকে ঘিরে অনৈতিক সম্পর্ক ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

    • By Reporter
    • এপ্রিল ৯, ২০২৬
    • 39 views
    পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আব্দুস সালামকে ঘিরে অনৈতিক সম্পর্ক ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

    ভেষজের আড়ালে কেমিক্যাল? আরগন ও বিগো ফার্মাসিউটিক্যালস নিয়ে বিস্ফোরক অভিযোগ

    • By Reporter
    • এপ্রিল ৯, ২০২৬
    • 362 views
    ভেষজের আড়ালে কেমিক্যাল? আরগন ও বিগো ফার্মাসিউটিক্যালস নিয়ে বিস্ফোরক অভিযোগ

    বিমানের টয়লেটে ১৮ কেজি স্বর্ণ: পাইলট-ক্রু-যাত্রীদের তথ্য তলব

    • By Reporter
    • এপ্রিল ৯, ২০২৬
    • 13 views
    বিমানের টয়লেটে ১৮ কেজি স্বর্ণ: পাইলট-ক্রু-যাত্রীদের তথ্য তলব

    বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের যৌথ নির্দেশনা

    • By Reporter
    • এপ্রিল ৮, ২০২৬
    • 12 views
    বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের যৌথ নির্দেশনা

    ১৪দিনের যুদ্ধবিরতি ঘোষণায় বাঁধভাঙা উল্লাসে রাস্তায় নেমেছেন ইরানিরা

    • By Reporter
    • এপ্রিল ৮, ২০২৬
    • 68 views
    ১৪দিনের যুদ্ধবিরতি ঘোষণায় বাঁধভাঙা উল্লাসে রাস্তায় নেমেছেন ইরানিরা