ঢাকা–১২ আসনে আনোয়ারুজ্জামান আনোয়ারকে ধানের শীষে মনোনয়ন দেওয়ার দাবিতে জনতার ঢল

image_pdfSaveimage_print

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা–১২ (তেজগাঁও) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে টানা আন্দোলনে নেমেছেন দলটির মনোনয়নবঞ্চিত নেতা আনোয়ারুজ্জামান আনোয়ারের সমর্থকেরা। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে থেকে শুরু হওয়া এক বিশাল বিক্ষোভ মিছিলে অংশ নেন তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল ও শেরে বাংলা নগর থানার বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী।

ফার্মগেট থেকে মিছিলটি বিজয় সরণি, ফার্মগেট হয়ে তেজগাঁও কলেজের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। পুরো পথজুড়ে “আনোয়ার ভাইকে আমরা চাই”, “প্রার্থী পরিবর্তন চাই”, “রাজপথের আনোয়ার ভাই”, “আমরা তোমাকে চাই”—এমন নানা শ্লোগানে মুখর ছিল এলাকা।

ফার্মগেট-তেজগাঁও-বিজয় সরণী এলাকা জুড়ে ঘণ্টাব্যাপী অবস্থান-মিছিলে নেতারা বলেন, ঢাকা–১২ আসনে তৃণমূলের পছন্দের প্রার্থী আনোয়ারুজ্জামান আনোয়ার। তাঁকে বাদ দিয়ে দল ঘোষিত প্রার্থী সাইফুল আলম নিরবকে মনোনয়ন দেওয়ায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় নেতাকর্মীরা।

গত ৩ নভেম্বর জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল আলম নিরবকে প্রার্থী হিসেবে ঘোষণা করার পর থেকেই আনোয়ারের অনুসারীরা রাস্তায় রয়েছেন। ৪ নভেম্বর, ৬ নভেম্বরের পর আজ ছিল তৃতীয় দফা বিক্ষোভ। তাঁদের দাবি—তৃণমূলের সিদ্ধান্ত উপেক্ষা করলে নির্বাচনী মাঠে বিরূপ প্রভাব পড়বে।

সমাবেশে উপস্থিত ছিলেন শেরে বাংলা নগর থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ, যুগ্ম আহবায়ক আব্দুল কাদের মুকুল, এম জি আজম তৌহিদ, কামাল সরকার শাহিন, আরিফুরুজ্জামান চপল, জামাল উদ্দিন ভূইয়া, তেজগাঁও থানা বিএনপি যুগ্ম আহবায়ক এডভোকেট দুলাল, মনিরুজ্জামান টগর, ইমাম উদ্দিন ইমন, আব্দুল হাই, শিল্পাঞ্চল থানা বিএনপি সিনিয়র সদস্য আমজাদ হোসেন, ২৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ বোরহান উদ্দিনসহ হাতিরঝিল থানা বিএনপি, তেজগাঁও কলেজ ছাত্রদল, স্হানীয় বিভিন্ন ইউনিট বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল, শ্রমিকদল, কৃষকদল, জিয়া মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতারা বলেন, ঢাকা–১২ আসনে আনোয়ারুজ্জামান আনোয়ারের জনপ্রিয়তা এবং সাংগঠনিক গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি। তাঁকে প্রার্থী হিসেবে ঘোষণা না দিলে আন্দোলন আরও বড় আকার ধারণ করবে।

তৃণমূলের দাবি, “দলকে জেতাতে চাইলে তেজগাঁওয়ে আনোয়ার ভাই এর বিকল্প নেই।”

  • Related Posts

    গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

    নিজস্ব প্রতিবেদকঃ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে বসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রবিবার বেলা ১১টায় রাজধানীর ফার্মগেট-খামারবাড়ি এলাকায় কৃষিবিদ ইনস্টিটিউটে এ মতবিনিময় সভা শুরু হয়। অনুষ্ঠানে…

    গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আহাজারিতে কাঁদলেন তারেক রহমান

    নিজস্ব প্রতিবেদকঃ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গুম-খুন-নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের কান্না, আর্তনাদ ও আহাজারিতে ভারি হয়ে ওঠে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র। ভুক্তভোগী পরিবারের সদস্যদের আহাজারিতে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপি চেয়ারম্যান…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    গণভোটের পক্ষে সরকারের প্রকাশ্য সমর্থন নিয়ে সমালোচনা, ব্যাখ্যা দিল প্রেস উইং

    • By Reporter
    • জানুয়ারি ১৮, ২০২৬
    • 4 views
    গণভোটের পক্ষে সরকারের প্রকাশ্য সমর্থন নিয়ে সমালোচনা, ব্যাখ্যা দিল প্রেস উইং

    যথেষ্ট সংস্কার হয়েছে: আসিফ নজরুল

    • By Reporter
    • জানুয়ারি ১৮, ২০২৬
    • 3 views
    যথেষ্ট সংস্কার হয়েছে: আসিফ নজরুল

    জাতীয় পরিচয়পত্রের তথ্য চুরি করে অনলাইন বাজারে বিক্রি, মাসে কোটি টাকার অবৈধ ব্যবসা

    • By Reporter
    • জানুয়ারি ১৮, ২০২৬
    • 11 views
    জাতীয় পরিচয়পত্রের তথ্য চুরি করে অনলাইন বাজারে বিক্রি, মাসে কোটি টাকার অবৈধ ব্যবসা

    পেনশনের ফাইল আটকে রেখে ঘুষ, বাঁশখালীতে পরিবার পরিকল্পনা অফিসের সহকারী আটক

    • By Reporter
    • জানুয়ারি ১৮, ২০২৬
    • 19 views
    পেনশনের ফাইল আটকে রেখে ঘুষ, বাঁশখালীতে পরিবার পরিকল্পনা অফিসের সহকারী আটক

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ নিয়ে বড় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান থামল নথি না পাওয়ায়

    • By Reporter
    • জানুয়ারি ১৮, ২০২৬
    • 34 views
    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ নিয়ে বড় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান থামল নথি না পাওয়ায়

    গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

    • By Reporter
    • জানুয়ারি ১৮, ২০২৬
    • 15 views
    গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়