তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস

🕒 প্রকাশিত: ১ , ২০২৫ (বৃহস্পতিবার) সময়: ৭:২১ পূর্বাহ্ণ | পোস্ট করেছেন: Reporter | 📍 দৈনিক সবুজ বিপ্লব

image_pdfSaveimage_print

আবহাওয়া ডেস্কঃ আগামী ২৪ ঘণ্টায় দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা এক পূর্বাভাসে এ তথ্য জানান।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে দেশের উত্তরপূর্বাঞ্চলে হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় একই ধরনের আবহাওয়া বজায় থাকবে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। ভোরের দিকে উত্তরপূর্বাঞ্চলে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই অবস্থা বজায় থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভোরের দিকে উত্তরপূর্বাঞ্চলে হালকা কুয়াশা পড়তে পারে এবং সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

  • Related Posts

    শীতের অনুভূতি বাড়িয়ে আজও ১৭ ডিগ্রি সেলসিয়াসে ঢাকার সকাল

    আবহাওয়া ডেস্কঃ সকালে রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা বুধবারের (৩ ডিসেম্বর) ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।  আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিনের বেলায়…

    শীতের অনুভূতি আরও বাড়িয়ে ১৭ ডিগ্রি সেলসিয়াসে ঢাকার সকাল

    আবহাওয়া ডেস্কঃ সারাদেশের মতো রাজধানী ঢাকায়ও শীতের আমেজ বাড়ছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে।   আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থাকলেও…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মেডিকেল টেকনোলজিস্টদের কাজের ফেরার নির্দেশ, না মানলে ব্যবস্থা

    • By Reporter
    • ডিসেম্বর ৫, ২০২৫
    • 3 views
    মেডিকেল টেকনোলজিস্টদের কাজের ফেরার নির্দেশ, না মানলে ব্যবস্থা

    ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেনের মনোনয়ন পাওয়ায় অভিনন্দন জানালেন আজমুল হুদা মিঠু

    • By Reporter
    • ডিসেম্বর ৪, ২০২৫
    • 12 views
    ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেনের মনোনয়ন পাওয়ায় অভিনন্দন জানালেন আজমুল হুদা মিঠু

    ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে এস এম জাহাঙ্গীর হোসেন মনোনয়ন পেলেন

    • By Reporter
    • ডিসেম্বর ৪, ২০২৫
    • 9 views
    ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে এস এম জাহাঙ্গীর হোসেন মনোনয়ন পেলেন

    গজারিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু আখি সরকার: ক্ষমতা, প্রভাব আর বিতর্কের এক লুকানো অধ্যায়

    • By Reporter
    • ডিসেম্বর ৪, ২০২৫
    • 14 views
    গজারিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু আখি সরকার: ক্ষমতা, প্রভাব আর বিতর্কের এক লুকানো অধ্যায়

    গণপূর্ত অধিদপ্তরে অস্থিরতা: প্রধান প্রকৌশলীর চারপাশে বাড়ছে চাপ, বদরুল আলমের ক্ষমতা নিয়ে প্রশ্ন

    • By Reporter
    • ডিসেম্বর ৪, ২০২৫
    • 79 views
    গণপূর্ত অধিদপ্তরে অস্থিরতা: প্রধান প্রকৌশলীর চারপাশে বাড়ছে চাপ, বদরুল আলমের ক্ষমতা নিয়ে প্রশ্ন

    রংপুরের শাহিনুল ইসলাম: গ্রামের কৃষকদের জন্য স্বপ্নের কৃষি উদ্যোগ

    • By Reporter
    • ডিসেম্বর ৪, ২০২৫
    • 7 views
    রংপুরের শাহিনুল ইসলাম: গ্রামের কৃষকদের জন্য স্বপ্নের কৃষি উদ্যোগ