দীর্ঘ ১৪ বছর পর ২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ দীর্ঘ ১৪ বছর পর আবারও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ শুরু হতে যাচ্ছে। আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ট্রায়াল বা পরীক্ষামূলক ভিত্তিতে এই ফ্লাইটগুলো ৩০ মার্চ পর্যন্ত চলবে। যাত্রী চাহিদা এবং অন্যান্য পরিচালনগত দিক বিবেচনা করে পরবর্তীতে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হতে পারে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইতোমধ্যেই পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটির কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি পেয়েছে। এর ফলে বিমান এখন থেকে পাকিস্তানের আকাশসীমার নির্দিষ্ট করিডোর ব্যবহার করে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে পারবে।

বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের যাত্রীদের অধিকাংশকেই দুবাই বা দোহার মতো মধ্যপ্রাচ্যের ট্রানজিট হয়ে যাতায়াত করতে হয়, যা বেশ সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। নতুন এই সরাসরি ফ্লাইট চালু হলে যাত্রীদের সময় ও খরচ উভয়ই উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে এটি দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং মানুষের মধ্যে যোগাযোগ বাড়াতেও সহায়ক হবে।

বিমানের প্রতিনিধিরা জানিয়েছেন, ২০১২ সালে বন্ধ হয়ে যাওয়া এই রুটটি পুনরায় চালু করার জন্য গত কয়েক মাস ধরেই পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছিল। ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সম্প্রতি কূটনৈতিক যোগাযোগ এবং ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত সহযোগিতার সম্পর্ক কিছুটা উষ্ণ হওয়ার প্রেক্ষাপটেই এই রুটটি পুনরায় চালু হচ্ছে।

  • Related Posts

    কুতুবদিয়ার নৌপথে সি-ট্রাকের উদ্বোধন কাল

    ডেস্ক নিউজঃ বহু প্রতীক্ষিত স্বপ্নের সি-ট্রাক অবশেষে উদ্বোধনের মাধ্যমে কুতুবদিয়ার মানুষের নৌপথে যাতায়াত দুর্ভোগের কিছুটা অবসান ঘটতে যাচ্ছে। রবিবার সকাল ১১টায় পেকুয়ার মগনামা জেটিঘাটে কুতুবদিয়ার নৌপথে “এস টি ভাষা শহীদ…

    আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন, তীব্র প্রতিবাদ বাংলাদেশের

    ডেস্ক নিউজঃ আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ‘গাম্বিয়া বনাম মিয়ানমার’ মামলায় রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার (২৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের সুবিধাগুলোকে এক জায়গায় আনতে চাই: তারেক রহমান

    • By Reporter
    • জানুয়ারি ২৪, ২০২৬
    • 5 views
    ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের সুবিধাগুলোকে এক জায়গায় আনতে চাই: তারেক রহমান

    কুতুবদিয়ার নৌপথে সি-ট্রাকের উদ্বোধন কাল

    • By Reporter
    • জানুয়ারি ২৪, ২০২৬
    • 5 views
    কুতুবদিয়ার নৌপথে সি-ট্রাকের উদ্বোধন কাল

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা, কাতারে যুদ্ধবিমান পাঠালো যুক্তরাজ্য

    • By Reporter
    • জানুয়ারি ২৪, ২০২৬
    • 5 views
    মধ্যপ্রাচ্যে উত্তেজনা, কাতারে যুদ্ধবিমান পাঠালো যুক্তরাজ্য

    আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন, তীব্র প্রতিবাদ বাংলাদেশের

    • By Reporter
    • জানুয়ারি ২৪, ২০২৬
    • 5 views
    আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন, তীব্র প্রতিবাদ বাংলাদেশের

    কমেছে তাপমাত্রা তিন জেলায় শৈত্যপ্রবাহ

    • By Reporter
    • জানুয়ারি ২৪, ২০২৬
    • 4 views
    কমেছে তাপমাত্রা তিন জেলায় শৈত্যপ্রবাহ

    ধর্ম-বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের নিরাপদ-শান্তিপূর্ণ আবাসভূমি: প্রধান উপদেষ্টা

    • By Reporter
    • জানুয়ারি ২৪, ২০২৬
    • 5 views
    ধর্ম-বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের নিরাপদ-শান্তিপূর্ণ আবাসভূমি: প্রধান উপদেষ্টা