দুবাইয়ে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে যেসব প্রবাসী বাংলাদেশি আটকে পড়েছে তাদের দেশে ফেরাতে ঢাকা–দুবাই–ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

‘মানবিক দিক বিবেচনা করে’ ইউএস-বাংলা ওই দুটি ফ্লাইট পরিচালনা করছে বলে বুধবার (৪ মার্চ) এয়ারলাইনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে।

এয়ারলাইনটি জানিয়েছে, বুধবার প্রথম বিশেষ ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দুবাইয়ের উদ্দেশে উড়াল দিবে। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হবে।

বৃহস্পতিবার অপর বিশেষ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকাল ৫টা ১৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে উড়বে। পরে দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশে রওনা হবে।

ইউএস-বাংলা জানিয়েছে, ৪৩৬ আসনবিশিষ্ট এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজের মাধ্যমে ফ্লাইটগুলো পরিচালিত হবে। ঢাকা–দুবাই ফ্লাইট নম্বর: বিএস-৩৪১ এবং দুবাই-ঢাকা ফ্লাইট নম্বর: বিএস-৩৪২।

দুবাই এয়ারপোর্ট অথরিটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্স, এমিরেটস, এয়ার ইন্ডিয়াসহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইউএস-বাংলা বলছে, যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হবে।

টিকেট বুকিং সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের যে কোনো সেলস সেন্টার অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে এয়ারলাইন্সটি।

এছাড়া, বিস্তারিত তথ্যের জানা যাবে হটলাইন: ১৩৬০৫, মোবাইল: ০১৭৭৭৭৭৭৮০০–৮০৬ নম্বরে।

  • Related Posts

    সংসদের দর্শক সারিতে ড. ইউনূস-জুবাইদা রহমান-জাইমা রহমান-তিন বাহিনীর প্রধানরা

    ডেস্ক নিউজঃ দীর্ঘ দেড় বছরের অন্তর্বর্তীকালীন শাসনব্যবস্থা পেরিয়ে গণতান্ত্রিক অভিযাত্রার এক নতুন সোপানে পদার্পণ করল বাংলাদেশ। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের…

    আজ থেকে দেশে আবার গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী

    ডেস্ক নিউজঃ সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজ থেকে বাংলাদেশে আবারও গণতন্ত্রের যাত্রা শুরু হলো। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এ কথা বলেছেন তিনি। পবিত্র…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সংসদের দর্শক সারিতে ড. ইউনূস-জুবাইদা রহমান-জাইমা রহমান-তিন বাহিনীর প্রধানরা

    • By Reporter
    • মার্চ ১২, ২০২৬
    • 36 views
    সংসদের দর্শক সারিতে ড. ইউনূস-জুবাইদা রহমান-জাইমা রহমান-তিন বাহিনীর প্রধানরা

    এলজিইডির সড়ক ও আয়রন ব্রিজ প্রকল্পে দুর্নীতির অভিযোগ, ময়মনসিংহ ও পিরোজপুরে দুদকের অভিযান

    • By Reporter
    • মার্চ ১২, ২০২৬
    • 9 views
    এলজিইডির সড়ক ও আয়রন ব্রিজ প্রকল্পে দুর্নীতির অভিযোগ, ময়মনসিংহ ও পিরোজপুরে দুদকের অভিযান

    আজ থেকে দেশে আবার গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী

    • By Reporter
    • মার্চ ১২, ২০২৬
    • 8 views
    আজ থেকে দেশে আবার গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী

    সংসদের স্পিকার পদে নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

    • By Reporter
    • মার্চ ১২, ২০২৬
    • 9 views
    সংসদের স্পিকার পদে নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

    ত্রয়োদশ সংসদের সভাপতিত্ব করছেন ড. খন্দকার মোশাররফ হোসেন

    • By Reporter
    • মার্চ ১২, ২০২৬
    • 10 views
    ত্রয়োদশ সংসদের সভাপতিত্ব করছেন ড. খন্দকার মোশাররফ হোসেন

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

    • By Reporter
    • মার্চ ১২, ২০২৬
    • 11 views
    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু