সৌদি মঞ্চে চমক: গান গাইতে এসে হিজাবে মার্কিন র‍্যাপার

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্কঃ সম্প্রতি সৌদি ট্যুর করেছেন গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী মার্কিন র‌্যাপার কার্ডি বি। সফরে তিনি দেশটির ঐতিহ্যবাহী পোশাক হিজাব পরেছেন। পাশাপাশি সৌদি ও সে দেশের মানুষদের নিয়ে প্রশংসার ফুলঝুরি ফুটিয়েছেন তার কথায়।

শনিবার (১৩ ডিসেম্বর) সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

কার্ডি বি ওই দিন তার ইনস্টাগ্রামে নিজের একটি ভিডিও প্রকাশ করেন। সেটির ক্যাপশনে লেখেন, হ্যালো সৌদি আরব। হালাল বি এসেছে। পাশে সৌদির পতাকার রঙের একটি লাভ ইমোজিও জুড়ে দেন তিনি।

ভিডিওতে দেখা গেছে, কার্ডি বি একটি সম্পূর্ণ কালো, মেঝে-ছোঁয়া পোশাক পরেছিলেন, যার সঙ্গে ছিল উঁচু হল্টার নেকলাইন, লম্বা কালো গ্লাভস এবং তার কাঁধের ওপর একটি ম্যাচিং হুড। পরে রিয়াদের সোলিতায়ার মলে একই পোশাক পরে তাকে দেখতে পান ভক্তরা।

সৌদিতে আসার পরের দিন ইনস্টাগ্রামে আরেকটি ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানে তিনি জানান, তাকে স্বাগত জানিয়ে হোটেল কর্তৃপক্ষ ডেজার্ট পরিবেশন করেছে।

গত শুক্রবার এক লাইভে তিনি সৌদিতে অবস্থান নিয়ে লেখেন, এই দেশটি জাঁকজমকপূর্ণ। আমি আমার হোটেল রুমের ভেতরই জিম পেয়েছি। সৌদি ট্যুরের জন্য প্রস্তুতি নিতে আমি এখানে ব্যায়াম করব।

এ ছাড়া শপিং মলে গিয়ে কিছু কেনাকাটা করেছেন বলেও জানিয়েছেন তিনি।

সৌদি আরবে তাকে সবাই চেনে দাবি করে এ সংগীতশিল্পী বলেন, এখানকার ছোট বাচ্চারা আমাকে চেনে। সবাই আমাকে চেনে, বড়রা চেনে। এখানকার মানুষ বেশ শালীন ও ভদ্র। বিশ্বের ভালো মানুষদের মধ্যে তারা অন্যতম।

গত ১১ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন জায়গায় গান পরিবশেন করেন এ র‌্যাপার।

উল্লেখ্য, ২০১৯ সালের ৬১তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ‘ইনভেশন অব প্রাইভেসি’ অ্যালবামের জন্য ‘বেস্ট র‌্যাপ অ্যালবাম’-এর পুরস্কার জেতেন কার্ডি বি।

Related Posts

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

বিনোদন ডেস্কঃ ভোটের মাঠের প্রচারণায় এবার শোবিজ তারকাদের উপস্থিতি খুব একটা দেখা যায়নি। তবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইতে মাঠে নেমেছেন দলটির সমর্থিত শিল্পীদের একাংশ।   …

ইসলাম গ্রহণ করলেন ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি

বিনোদন ডেস্কঃ ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিশ্বখ্যাত ব্রিটিশ র‍্যাপার এবং ‘স্প্রিন্টার’ খ্যাত তারকা সেন্ট্রাল সি। সম্প্রতি এক অনলাইন লাইভস্ট্রিমে তিনি আনুষ্ঠানিকভাবে কালিমা পাঠ করে শাহাদাহ গ্রহণ করেন। ইসলাম গ্রহণ হওয়ার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

রোজায় ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি করবে টিসিবি

  • By Reporter
  • ফেব্রুয়ারি ১৫, ২০২৬
  • 2 views
রোজায় ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি করবে টিসিবি

বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার

  • By Reporter
  • ফেব্রুয়ারি ১৫, ২০২৬
  • 2 views
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

  • By Reporter
  • ফেব্রুয়ারি ১৫, ২০২৬
  • 2 views
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

মন্ত্রিপরিষদ সচিবকে নিয়ে অনুমাননির্ভর তথ্য প্রচার না করার আহ্বান

  • By Reporter
  • ফেব্রুয়ারি ১৫, ২০২৬
  • 2 views
মন্ত্রিপরিষদ সচিবকে নিয়ে অনুমাননির্ভর তথ্য প্রচার না করার আহ্বান

মিটফোর্ডকেন্দ্রিক ওষুধ সিন্ডিকেটের অভিযোগ: গোপন উৎপাদন ও দেশজুড়ে সরবরাহে জনস্বাস্থ্য ঝুঁকি

  • By Reporter
  • ফেব্রুয়ারি ১৪, ২০২৬
  • 22 views
মিটফোর্ডকেন্দ্রিক ওষুধ সিন্ডিকেটের অভিযোগ: গোপন উৎপাদন ও দেশজুড়ে সরবরাহে জনস্বাস্থ্য ঝুঁকি

এনসিপির ঝুলিতে ৬ আসন: নাহিদ ইসলামকে অভিনন্দন বার্তা প্রধান উপদেষ্টার

  • By Reporter
  • ফেব্রুয়ারি ১৪, ২০২৬
  • 7 views
এনসিপির ঝুলিতে ৬ আসন: নাহিদ ইসলামকে অভিনন্দন বার্তা প্রধান উপদেষ্টার