‘হাদির দ্রুত ফেরার সম্ভাবনা নেই, লম্বা সময় থাকতে হতে পারে আইসিইউতে’

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অর্থোপেডিক্স এন্ড স্পোর্টস সার্জারী বিভাগের ক্লিনিক্যাল ফেলো ডা. আব্দুল্লাহ আল রাফি বলেছেন, ওসমান হাদি ইংশাআল্লাহ আমাদের মাঝে ফিরবে। তবে খুব দ্রুত তার ফেরার সম্ভাবনা নেই। কেউ এমনটা আশা করলে সেটা এক ধরনের বোকামি বা পাগলামো বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেয়া এক ভিডিও বার্তায় হাদি সম্পর্কিত এমন বেশ কিছু তথ্য শেয়ার করেন তিনি।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরোসার্জারি বিভাগ খুবই স্ট্রং এমনটা জানিয়ে ডা. রাফি বলেন, এখানে সকল ধরনের উন্নত প্রযুক্তি রয়েছে। এমনকি এই হাসপাতালে নিউরোসার্জারির জন্য ন্যাশনাল নিউরোসাইন্স ইনস্টিটিউট (এনএনআই) নামের আলাদা একটা ইনস্টিটিউট রয়েছে। যেখানে রোবোটিক সার্জারিসহ সকল উন্নত টেকনোলজি ব্যবহার হয়।

তিনি বলেন, যেহেতু হাদির মাথার ভেতর বুলেটের একটা অংশ থাকার তথ্য রয়েছে সেহেতু তার অবস্থা কিছুটা স্থিতিশীল হলে ইন্ট্রা অপারেটিভ এমআরআই করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এরকম প্লান যদি সার্জনদের থেকে থাকে তাহলে তারা এখানেই সেটা করবে। যেই সার্জারি বাংলাদেশ বা আশপাশের দেশে নাই। তাই বলা চলে, এটা হাদির পরিবারের সঠিক সিদ্ধান্ত।

তবে তার জিসিএস-থ্রি কন্ডিশন জানিয়ে তিনি বলেন, এ ধরনের রোগীদের দ্রুত ফেরার সম্ভাবনা নেই। দীর্ঘ সময় লাগবে।

উদাহরণ দিয়ে তিনি বলেন, কিছুদিন আগেও একজন এই হাসপাতালে হেড ইনজুরি নিয়ে আসে। তার অবস্থাও হাদির মতো খুবই খারাপ ছিল। তিনিও তিন মাস আইসিইউতে ছিলেন। ফলে এটা দু-একদিনের বিষয় নয় জানিয়ে তিনি বলেন, হাদিকে রাতারাতি সুস্থ করা সম্ভব নয়। ফিরে আসলে লম্বা সময় তাকে আইসিইউতে থাকতে হবে। এছাড়া ফিরলেও নানান ধরনের সমস্যার মধ্য দিয়ে তাকে যেতে হতে পারে বলে জানান এই চিকিৎসক।

  • Related Posts

    আজ থেকে ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

    ডেস্ক নিউজঃ ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ করতে আজ রোববার থেকে মাঠে নামছেন সেনা বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসময় মাঠে থাকবেন ১ হাজার ৫১ জন…

    রমেশ চন্দ্র সেনকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে গেলেন মির্জা ফখরুল

    ডেস্ক নিউজঃ ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে জেলাজুড়ে শোকের আবহ বিরাজ করছে। তার প্রয়াণে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আমরা জনগণের সমর্থন দিয়ে সরকার গঠন করতে চাই: ঠাকুরগাঁওয়ে তারেক রহমান

    • By Reporter
    • ফেব্রুয়ারি ৮, ২০২৬
    • 56 views
    আমরা জনগণের সমর্থন দিয়ে সরকার গঠন করতে চাই: ঠাকুরগাঁওয়ে তারেক রহমান

    নৌকা নেই, নিশ্চিত ভোটও নেই: হবিগঞ্জ-০৪ এ অনিশ্চয়তার রাজনীতি

    • By Reporter
    • ফেব্রুয়ারি ৮, ২০২৬
    • 12 views
    নৌকা নেই, নিশ্চিত ভোটও নেই: হবিগঞ্জ-০৪ এ অনিশ্চয়তার রাজনীতি

    সময় হলে সব আমি সব বলব: বুবলী

    • By Reporter
    • ফেব্রুয়ারি ৮, ২০২৬
    • 6 views
    সময় হলে সব আমি সব বলব: বুবলী

    ক্যাচটা ধরলেই ইতিহাস বদলে যেত, কী হয়েছিল পাকিস্তান ভারত ম্যাচে

    • By Reporter
    • ফেব্রুয়ারি ৮, ২০২৬
    • 5 views
    ক্যাচটা ধরলেই ইতিহাস বদলে যেত, কী হয়েছিল পাকিস্তান ভারত ম্যাচে

    দেশ বাঁচাতে লাঙলে ভোট দিতে হবে: শামীম হায়দার পাটোয়ারী

    • By Reporter
    • ফেব্রুয়ারি ৮, ২০২৬
    • 7 views
    দেশ বাঁচাতে লাঙলে ভোট দিতে হবে: শামীম হায়দার পাটোয়ারী

    ওয়াংখেড়েতে জমকালো অনুষ্ঠান, অন্যান্য স্টেডিয়াম ফাঁকা

    • By Reporter
    • ফেব্রুয়ারি ৮, ২০২৬
    • 5 views
    ওয়াংখেড়েতে জমকালো অনুষ্ঠান, অন্যান্য স্টেডিয়াম ফাঁকা