৬ মাসের চিকিৎসা শেষে বুধবার ছাড়পত্র পাচ্ছে মাইলস্টোন শিক্ষার্থী রহিম

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ আজ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট (এনআইবিপিএস) থেকে ছাড়পত্র পাচ্ছে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় সর্বশেষ আহত শিক্ষার্থী আব্দুর রহিম।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আব্দুর রহিম (১৩-১৪ বছর) ২০২৫ সালের ২১ জুলাই প্রতিষ্ঠানটির উত্তরা শাখায় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হয়। দীর্ঘ ছয় মাসের নিবিড় চিকিৎসা শেষে আগামীকাল বুধবার হাসপাতাল থেকে ছাড়পত্র পাচ্ছে।

মঙ্গলবার এনআইবিপিএস-এর আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ‘আগামীকাল বুধবার দুপুর আনুমানিক ১২টার দিকে আমরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ দুর্ঘটনার শেষ আহত রোগীকে ছাড়পত্র দেব।’

রহিমের ছাড়পত্রের মধ্যদিয়ে ওই দুর্ঘটনায় আহত মোট ৩৬ জন রোগীর সবাই চিকিৎসা শেষে বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পাচ্ছেন।

প্রসঙ্গত, ২০২৫ সালের ২১ জুলাই দুপুর ১টার দিকে উড্ডয়নের কয়েক মিনিট পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি ফাইটার জেট মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুই তলা ভবনে বিধ্বস্ত হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ওই দুর্ঘটনায় পাইলটসহ মোট ৩৫ জন নিহত হন।

  • Related Posts

    সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

    ডেস্ক নিউজঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ…

    প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

    ডেস্ক নিউজঃ কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ার ও ঘানার সাবেক রাষ্ট্রপতি এইচ.ই. নানা আকুফো-আডোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

    • By Reporter
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 2 views
    সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

    মাঝ আকাশ থেকে মহাসড়কে আছড়ে পড়লো বিমান

    • By Reporter
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 2 views
    মাঝ আকাশ থেকে মহাসড়কে আছড়ে পড়লো বিমান

    গুরুদাসপুর-বড়াইগ্রামে আশার বাতিঘর আব্দুল আজিজ

    • By Reporter
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 8 views
    গুরুদাসপুর-বড়াইগ্রামে আশার বাতিঘর আব্দুল আজিজ

    লালমনিরহাট-০৩ আসনে প্রচারণার শেষ লগ্নে দুই দলের শোডাউন

    • By Reporter
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 3 views
    লালমনিরহাট-০৩ আসনে প্রচারণার শেষ লগ্নে দুই দলের শোডাউন

    প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

    • By Reporter
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 2 views
    প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

    পাকিস্তান খেলবে শুনে খুশি বিসিসিআই

    • By Reporter
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 2 views
    পাকিস্তান খেলবে শুনে খুশি বিসিসিআই