এবার মির্জা আব্বাসকে ‘গালি’ দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে গালি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘তুমি কোন ….. আব্বাস, তুমি আসছো এখানে মামলা করতে। তোমাকে গোনার টাইম নাই।’

রবিবার (৮ মার্চ) বিকেলে বরিশাল নগরের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘সভ্য হতে শিখুন। আমরা সভ্য সমাজে বসবাস করি। অসভ্য আচরণ করবেন না। অসভ্য আচরণ যদি করেন, কীভাবে আপনাদের সভ্য করতে হয়, এটা আমাদের ভালো করে জানা আছে।’

এর আগে আজ রবিবার সকালে মির্জা আব্বাসকে ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করা হয়। রাজধানীর রমনা থানার বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে মামলা দায়েরের আবেদন করেন। মামলার পর নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়।

এ প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আজকে আমার নামে একটা মামলা হলো। মানহানির মামলা। যে ব্যক্তি চাঁদাবাজি করে, এমন লোকের কোনো মান থাকতে পারে না। যার মান আছে তারই তো মানহানি হয়। মামলা করেছে আরেকজনকে দিয়ে। তিনি গোপনে সাক্ষী হিসেবে উপস্থিত হয়েছে। এগুলোকে আমরা বলবো গুপ্ত।’

তিনি অতীতের কথা তুলে ধরে বলেন, ‘শেখ হাসিনার আমলে আমাকে মাথা নিচের দিকে দিয়ে পা উপরে তুলে সারারাত নির্যাতন করেছিল। কখনো আপস করার চেষ্টা করি নাই। তুমি আব্বাস কোন …..। তুমি আসছো এখানে মামলা করতে। তোমাকে গোনার টাইম নাই। সিনিয়র সিটিজেন আছেন, সিনিয়র সিটিজেন থাকেন। আমরা সম্মান করতে চাই। কিন্তু নিজের সম্মান যদি ধরে রাখতে না পারেন যারা ইয়াং জেনারেশন, জেনজিরা আপনার পুরা সম্মানের চাদর খুলে বুড়িগঙ্গায় নিক্ষেপ করবে।’

বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অনুষ্ঠানে দলটির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

  • Related Posts

    সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান শুরু

    ডেস্ক নিউজঃ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় বড় পরিসরে সাঁড়াশি অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে প্রায় চার হাজার সদস্য অংশ নিয়েছেন। আজ সোমবার ফজরের…

    জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত রাখতে পরিচালিত হবে মোবাইল কোর্ট

    ডেস্ক নিউজঃ জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত ও নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে এখন থেকে মাঠপর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। রবিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    অগাস্টিন পিউরিফিকেশন কেলেঙ্কারি : দুদকের অভিযোগ, তদন্ত ঘুরল অন্য খাতে—অভিযুক্তদের বদলে অভিযোগকারীই কি লক্ষ্যবস্তু?

    • By Reporter
    • মার্চ ৯, ২০২৬
    • 5 views
    অগাস্টিন পিউরিফিকেশন কেলেঙ্কারি : দুদকের অভিযোগ, তদন্ত ঘুরল অন্য খাতে—অভিযুক্তদের বদলে অভিযোগকারীই কি লক্ষ্যবস্তু?

    যমুনা অয়েলে দ্বৈত নীতি ও ক্ষমতার অপব্যবহার: বরখাস্ত মিল্টন, ধরাছোঁয়ার বাইরে জিএম এইচআর মাসুদুল ইসলাম

    • By Reporter
    • মার্চ ৯, ২০২৬
    • 5 views
    যমুনা অয়েলে দ্বৈত নীতি ও ক্ষমতার অপব্যবহার: বরখাস্ত মিল্টন, ধরাছোঁয়ার বাইরে জিএম এইচআর মাসুদুল ইসলাম

    পাকিস্তান সিরিজে নতুন ভূমিকায় লিটন দাস

    • By Reporter
    • মার্চ ৯, ২০২৬
    • 6 views
    পাকিস্তান সিরিজে নতুন ভূমিকায় লিটন দাস

    এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ

    • By Reporter
    • মার্চ ৯, ২০২৬
    • 8 views
    এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ

    যুদ্ধের জেরে তীব্র পানিসংকটের ঝুঁকিতে মধ্যপ্রাচ্য

    • By Reporter
    • মার্চ ৯, ২০২৬
    • 11 views
    যুদ্ধের জেরে তীব্র পানিসংকটের ঝুঁকিতে মধ্যপ্রাচ্য

    ভিন্ন রূপে জায়েদ খান, আলোচনায় ‘আমেরিকান ড্রিম’

    • By Reporter
    • মার্চ ৯, ২০২৬
    • 5 views
    ভিন্ন রূপে জায়েদ খান, আলোচনায় ‘আমেরিকান ড্রিম’