ক্যাচটা ধরলেই ইতিহাস বদলে যেত, কী হয়েছিল পাকিস্তান ভারত ম্যাচে

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্কঃ বিশ্বকাপের প্রথম দিন। আলাদা দুই মাঠ, আলাদা দুই প্রতিপক্ষ। অথচ আশ্চর্য মিল নিয়ে একই গল্প লিখল পাকিস্তান ভারত। রাজনৈতিক বৈরিতার বাইরে গিয়ে ক্রিকেটের মাঠে দুই চিরপ্রতিদ্বন্দ্বী যেন হয়ে উঠল একই বৃন্তে দুটি ফুল। নেদারল্যান্ডস আর যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের শঙ্কা থেকে ফিরে এসে জয় তুলে নেওয়ার পথে দুই দলকে এক ছাতার নিচে এনে দিল মাত্র দুটি ঘটনা, দুটি ক্যাচ মিস।

পাকিস্তান ভারতের সম্পর্ক বহু বছর ধরেই উত্তপ্ত। তবে মাঠে সেই উত্তাপ কিছুদিন আগেও এতটা চোখে পড়েনি। বাবর আজম মোহাম্মদ রিজওয়ানদের সঙ্গে বিরাট কোহলি রোহিত শর্মাদের হাসিমুখের ছবি একসময় নিয়মিত দেখা যেত। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই দৃশ্য বদলেছে। এশিয়া কাপে তিনবার মুখোমুখি হলেও সালমান আলী আগা সূর্যকুমার যাদব একবারও হাত মেলাননি। বাইরে সাবেক ক্রিকেটারদের কথার লড়াইও চলছে। এমন আবহেই বিশ্বকাপের প্রথম দিনে মাঠে নামে দুই দল।

সূচির মিল ছিল আগেই। বিশ্বকাপের শুরুতেই খেলতে নামে পাকিস্তান ভারত। প্রতিপক্ষও প্রায় একই মানের, সহযোগী সদস্য নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র। কিন্তু ম্যাচের ভেতরের চিত্র অবাক করার মতো কাছাকাছি হয়ে যায়।

কলম্বোয় নেদারল্যান্ডসকে ১৪৭ রানে আটকে দিয়ে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুটা করেছিল দুর্দান্তভাবে। ৬ ওভারে ৬১, ১০ ওভারে ৯০ রান। মনে হচ্ছিল বড় জয় আসছে। ঠিক তখনই ধস। ৯৮ রানে দুই উইকেট থেকে মাত্র ১৬ রানের মধ্যে পড়ে যায় আরও পাঁচটি উইকেট। ম্যাচ হাতছাড়া হওয়ার শঙ্কা তৈরি হয়।

সেখান থেকে পাকিস্তানকে টেনে তোলেন ফাহিম আশরাফ। ১১ বলে ২৯ রানের ক্যামিওতে তিন উইকেটের রুদ্ধশ্বাস জয় পায় তারা। তবে এই ইনিংসের মোড় ঘুরে যায় ১৯তম ওভারে। তখন ফাহিমের ক্যাচ তুলে দিয়েছিলেন ম্যাক্স ও’ডাউড। ক্যাচটি মিস হয়। আগের বলে ছক্কা হাঁকানো ফাহিম এরপর আরও দুটি ছক্কা মারেন। ওই ওভারেই কার্যত নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের জয়।

ভারতের গল্পও প্রায় একই। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৭৭ রানে ছয় উইকেট হারিয়ে চরম চাপে পড়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। তখন দলের ভরসা হয়ে দাঁড়ান অধিনায়ক সূর্যকুমার যাদব। ৪৯ বলে ৮৪ রানের ইনিংসে ভারত পৌঁছে যায় ১৬১ রানে, পরে জিতে নেয় ২৯ রানে।

সূর্যকুমারও পেয়েছিলেন এক জীবন। তখন তার রান ছিল ১৫। শুভম রাঞ্জানের বলে ফিরতি ক্যাচ তুলেছিলেন, কিন্তু রাঞ্জান ধরতে পারেননি। সেই সুযোগ কাজে লাগিয়ে পরের ৩২ বলে যোগ করেন আরও ৬৯ রান। ওই ইনিংসই ভারতের জয়ের ভিত গড়ে দেয়।

দুটি ম্যাচে দুটি ক্যাচ মিস। দুটি নায়কোচিত ইনিংস। আর তাতেই বিশ্বকাপের প্রথম দিনেই এক সুতোয় গাঁথা পড়ে গেল পাকিস্তান ভারত। মাঠের ভিন্নতা থাকলেও গল্পটা হয়ে উঠল প্রায় এক।

  • Related Posts

    ওয়াংখেড়েতে জমকালো অনুষ্ঠান, অন্যান্য স্টেডিয়াম ফাঁকা

    ক্রীড়া ডেস্কঃ মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-টেয়েন্টি বিশ্বকাপের উদ্বোধণী অনুষ্ঠান দেখে বুঝার উপায় নেই যে এবারের আসর কতোটা বিতর্কের মধ্য দিয়ে এসেছে। ওয়াংখেড়ের মাঠে উদ্বোধণী অনুষ্ঠান মাতিয়েছেন বলিউডের ডান্স কুইন খ্যাত…

    ভারতের সঙ্গে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের, আইসিসির ক্ষতি ৬ হাজার কোটি টাকা

    ক্রীড়া ডেস্কঃ একজন ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত যে শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট অর্থনীতিতে বড়সড় ঢেউ তুলতে পারে- সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সেই বাস্তবতাই সামনে এনেছে। জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আমরা জনগণের সমর্থন দিয়ে সরকার গঠন করতে চাই: ঠাকুরগাঁওয়ে তারেক রহমান

    • By Reporter
    • ফেব্রুয়ারি ৮, ২০২৬
    • 53 views
    আমরা জনগণের সমর্থন দিয়ে সরকার গঠন করতে চাই: ঠাকুরগাঁওয়ে তারেক রহমান

    নৌকা নেই, নিশ্চিত ভোটও নেই: হবিগঞ্জ-০৪ এ অনিশ্চয়তার রাজনীতি

    • By Reporter
    • ফেব্রুয়ারি ৮, ২০২৬
    • 11 views
    নৌকা নেই, নিশ্চিত ভোটও নেই: হবিগঞ্জ-০৪ এ অনিশ্চয়তার রাজনীতি

    সময় হলে সব আমি সব বলব: বুবলী

    • By Reporter
    • ফেব্রুয়ারি ৮, ২০২৬
    • 5 views
    সময় হলে সব আমি সব বলব: বুবলী

    ক্যাচটা ধরলেই ইতিহাস বদলে যেত, কী হয়েছিল পাকিস্তান ভারত ম্যাচে

    • By Reporter
    • ফেব্রুয়ারি ৮, ২০২৬
    • 5 views
    ক্যাচটা ধরলেই ইতিহাস বদলে যেত, কী হয়েছিল পাকিস্তান ভারত ম্যাচে

    দেশ বাঁচাতে লাঙলে ভোট দিতে হবে: শামীম হায়দার পাটোয়ারী

    • By Reporter
    • ফেব্রুয়ারি ৮, ২০২৬
    • 6 views
    দেশ বাঁচাতে লাঙলে ভোট দিতে হবে: শামীম হায়দার পাটোয়ারী

    ওয়াংখেড়েতে জমকালো অনুষ্ঠান, অন্যান্য স্টেডিয়াম ফাঁকা

    • By Reporter
    • ফেব্রুয়ারি ৮, ২০২৬
    • 4 views
    ওয়াংখেড়েতে জমকালো অনুষ্ঠান, অন্যান্য স্টেডিয়াম ফাঁকা