চিকিৎসা নিতে থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন স্পাইনাল কর্ডের চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়ার অনুমতি চেয়ে আদালতে আবেদন করলেও অনুমতি মেলেনি আদালতের।

মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ মোয়াজ্জেম হোসেনের আবেদন খারিজ করে দেন। এদিন তার পক্ষে শুনানি করেন আইনজীবী মো. রায়হান। শুনানিকালে মোয়াজ্জেম আদালতে উপস্থিত ছিলেন।

আবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্তকে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি করার উদ্দেশে এই মামলায় জড়ানো হয়েছে। তিনি কোনো প্রকার আইনশৃঙ্খলা ভঙ্গকারী বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নন। তার বিরুদ্ধে আনা অভিযোগ তিনি দৃঢ়ভাবে চ্যালেঞ্জ করছেন এবং আইনিভাবে তা মোকাবিলা করবেন। তাই তার জাতীয় পরিচয়পত্রের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া জরুরি।

আবেদনে আরও বলা হয়, মোয়াজ্জেম হোসেন পড়ে গিয়ে স্পাইনাল কর্ডে আঘাত পান এবং সেখান থেকে ফ্লুইড বের হয়ে যায়। চিকিৎসার জন্য থাইল্যান্ড থেকে মেডিকেল ভিসা ইনভাইটেশন লেটার পাঠানো হয়েছে এবং আগামী ১৫ ফেব্রুয়ারি অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত বছরের ২৪ মে একই আদালত দুর্নীতির অভিযোগে মোয়াজ্জেম হোসেনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন।

সে সময় আবেদনে বলা হয়, মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশে পালিয়ে যেতে পারেন-এমন আশঙ্কায় সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত এবং এনআইডি ব্লক করা প্রয়োজন।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর ১০ মার্চের বগুড়া সফর স্থগিত

    ডেস্ক নিউজঃ উপনির্বাচনকে সামনে রেখে বগুড়ায় পূর্বনির্ধারিত সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ মার্চ তাঁর ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। তবে নির্বাচনি বিধি বিবেচনায় সফরটি…

    ৩০ বছর পর মন্ত্রণালয়ে বাবার চেয়ারে বসলেন পুতুল

    ডেস্ক নিউজঃ বাবার ছেড়ে যাওয়া চেয়ারে ৩০ বছর পর বসলেন মেয়ে ফারজানা শারমিন পুতুল। ১৯৯৬ সালে তার বাবা ফজলুর রহমান পটল যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন, ২০২৬ সালের ১৭…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ‘হাউজিং’ না অঘোষিত ব্যাংক? দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

    • By Reporter
    • মার্চ ৩, ২০২৬
    • 15 views
    ‘হাউজিং’ না অঘোষিত ব্যাংক? দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

    ২৮ কোটি টাকার লেনদেন ঘিরে প্রশ্নে বনলতা ল্যান্ডমার্ক, এমডির বিরুদ্ধে শেয়ার ও সম্পদ বিতর্ক

    • By Reporter
    • মার্চ ৩, ২০২৬
    • 36 views
    ২৮ কোটি টাকার লেনদেন ঘিরে প্রশ্নে বনলতা ল্যান্ডমার্ক, এমডির বিরুদ্ধে শেয়ার ও সম্পদ বিতর্ক

    হরমুজে আসলেই জাহাজ জ্বালিয়ে দেওয়ার ঘোষণা ইরানের

    • By Reporter
    • মার্চ ৩, ২০২৬
    • 4 views
    হরমুজে আসলেই জাহাজ জ্বালিয়ে দেওয়ার ঘোষণা ইরানের

    প্রধানমন্ত্রীর ১০ মার্চের বগুড়া সফর স্থগিত

    • By Reporter
    • মার্চ ৩, ২০২৬
    • 13 views
    প্রধানমন্ত্রীর ১০ মার্চের বগুড়া সফর স্থগিত

    পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে বাংলাদেশ থেকেও

    • By Reporter
    • মার্চ ৩, ২০২৬
    • 5 views
    পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে বাংলাদেশ থেকেও

    আমিরাতে অ্যামাজনের একাধিক ডেটা সেন্টার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত

    • By Reporter
    • মার্চ ৩, ২০২৬
    • 4 views
    আমিরাতে অ্যামাজনের একাধিক ডেটা সেন্টার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত