বজ্রসহ বৃষ্টির আভাস

image_pdfSaveimage_print

আবহাওয়া ডেস্কঃ রবিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে সোমবার থেকে দেশের চার বিভাগে দুদিন বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, বিষুবীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। একইসঙ্গে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এমন অবস্থায় আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এদিন রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২৩ ফেব্রুয়ারি খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্য জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

২৪ ফেব্রুয়ারি রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য জায়গায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২৫ ফেব্রুয়ারি সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিন রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

২৬ ফেব্রুয়ারি আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

  • Related Posts

    ঢাকাসহ তিন বিভাগে হতে পারে বজ্রবৃষ্টি, বাড়তে পারে রাতের গরম

    আবহাওয়া ডেস্কঃ শীতের বিদায় না হতেই বাড়তে শুরু করেছে সূর্যের তাপমাত্রা। গত কয়েক দিন ধরে দিনের বেলা গরম বেশ অনুভূত হচ্ছে। বসন্তে সাধারণত বৃষ্টির দেখা কম মিললেও এবার ভিন্ন ইঙ্গিত…

    দেশের চার বিভাগে ২ দিন বৃষ্টির সম্ভাবনা

    আবহাওয়া ডেস্কঃ দেশের চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, বিষবীয়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় হার ভারতের

    • By Reporter
    • ফেব্রুয়ারি ২৩, ২০২৬
    • 4 views
    বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় হার ভারতের

    রমজানে আফগানিস্তানে ধর্মীয় স্কুল-মসজিদে পাকিস্তানের হামলা, নিহত বেড়ে ৮০

    • By Reporter
    • ফেব্রুয়ারি ২৩, ২০২৬
    • 4 views
    রমজানে আফগানিস্তানে ধর্মীয় স্কুল-মসজিদে পাকিস্তানের হামলা, নিহত বেড়ে ৮০

    সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্বভার গ্রহণ

    • By Reporter
    • ফেব্রুয়ারি ২৩, ২০২৬
    • 4 views
    সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্বভার গ্রহণ

    হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

    • By Reporter
    • ফেব্রুয়ারি ২৩, ২০২৬
    • 5 views
    হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

    সাবেক উপদেষ্টাদের সরকারি বাসা ছাড়ার নির্দেশনা

    • By Reporter
    • ফেব্রুয়ারি ২৩, ২০২৬
    • 5 views
    সাবেক উপদেষ্টাদের সরকারি বাসা ছাড়ার নির্দেশনা

    ঈশ্বরদীর সাহান পড়ে থাকা জমির চারিদিকে আইল বেঁধে মাছ চাষে পথ চলা শুরু করেন

    • By Reporter
    • ফেব্রুয়ারি ২৩, ২০২৬
    • 5 views
    ঈশ্বরদীর সাহান পড়ে থাকা জমির চারিদিকে আইল বেঁধে মাছ চাষে পথ চলা শুরু করেন