বিমানের এমডি সাফিকুরের নিয়োগ বাতিল

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও পদ থেকে মো. সাফিকুর রহমানকে সরানো হয়েছে। তার স্থলে দায়িত্ব পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা।

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও পদ থেকে মো. সাফিকুর রহমানকে সরানো হয়েছে। তার স্থলে দায়িত্ব পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানায়।

এতে বলা হয়, মো. সাফিকুর রহমান ফৌজদারি অভিযোগে কারাবন্দি হওয়ায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে।

এ অবস্থায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের দক্ষ ও কার্যকর ব্যবস্থাপনার স্বার্থে উক্ত পদে পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানাকে (বিমান ও সিএ) দায়িত্ব দেয়া হয়েছে। নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি নতুন দায়িত্ব পালন করবেন বলেও অফিস আদেশে জানানো হয়।

শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগে রোববার রাত ৩টায় উত্তরার এক বাসা থেকে সাফিকুর রহমান, স্ত্রী ও দুই কাজের মেয়েকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

  • Related Posts

    এক দিনে দুইবার ভূমিকম্প অনুভূত, ২৪ ঘণ্টার মধ্যে আফটারশকের সম্ভাবনা

    ডেস্ক নিউজঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার রাত ৯টা ৩৪ মিনিট ও ৯টা ৫১ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। দুটো ভূমিকম্পেরই উৎপত্তিস্থল মিয়ানমার। রিখটার স্কেলে…

    বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল

    ডেস্ক নিউজঃ বরিশালে বাড়ছে বিএনপির নেতাকর্মীদের ঢল। দীর্ঘ ২০ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল আগমনকে ঘিরে সকাল বাড়ার সঙ্গে সঙ্গে ঐতিহাসিক বেলস পার্ক মাঠ ও আশপাশের এলাকায় জনসমাগম…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    কাজ না করেই কোটি টাকার বিল: সরকারি গেজেটে প্রকাশ দুর্নীতির নথি, বরখাস্ত নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান

    • By Reporter
    • ফেব্রুয়ারি ৪, ২০২৬
    • 10 views
    কাজ না করেই কোটি টাকার বিল: সরকারি গেজেটে প্রকাশ দুর্নীতির নথি, বরখাস্ত নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান

    রাজনীতিতে দয়া করে মিথ্যা কথা বলবেন না: মির্জা ফখরুল

    • By Reporter
    • ফেব্রুয়ারি ৪, ২০২৬
    • 2 views
    রাজনীতিতে দয়া করে মিথ্যা কথা বলবেন না: মির্জা ফখরুল

    নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় পার্টি জিতবে: জিএম কাদের

    • By Reporter
    • ফেব্রুয়ারি ৪, ২০২৬
    • 3 views
    নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় পার্টি জিতবে: জিএম কাদের

    সেনা সদস্যদের সঙ্গে তর্ক: জামায়াত প্রার্থীকে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের আলটিমেটাম

    • By Reporter
    • ফেব্রুয়ারি ৪, ২০২৬
    • 2 views
    সেনা সদস্যদের সঙ্গে তর্ক: জামায়াত প্রার্থীকে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের আলটিমেটাম

    ভারতের সঙ্গে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের, আইসিসির ক্ষতি ৬ হাজার কোটি টাকা

    • By Reporter
    • ফেব্রুয়ারি ৪, ২০২৬
    • 3 views
    ভারতের সঙ্গে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের, আইসিসির ক্ষতি ৬ হাজার কোটি টাকা

    বিমানের এমডি সাফিকুরের নিয়োগ বাতিল

    • By Reporter
    • ফেব্রুয়ারি ৪, ২০২৬
    • 5 views
    বিমানের এমডি সাফিকুরের নিয়োগ বাতিল