লালমনিরহাট-০৩ আসনে প্রচারণার শেষ লগ্নে দুই দলের শোডাউন

image_pdfSaveimage_print

জহুরুল হক জনি, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাট-০৩ সদর আসনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে শেষ দিনের প্রচারণায় পৃথকভাবে শক্তি প্রদর্শন করেছে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আনুষ্ঠানিক প্রচারণা শেষ হওয়ার আগে শেষ মুহূর্তে নিজেদের সাংগঠনিক অবস্থান জানান দিতে দুই দলই শোডাউন কর্মসূচি পালন করে।

সকালে বিএনপির মনোনীত প্রার্থী আসাদুল হাবিব দুলুর সমর্থনে রেলওয়ে এম টি হোসেন ইনস্টিটিউট মাঠ থেকে ধানের শীষ প্রতীকের বিশাল নির্বাচনী মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে জেলা কালেক্টরেট মাঠে গিয়ে শেষ হয়।

এতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সামাজিক ও পেশাজীবী সংগঠন, বিভিন্ন ক্লাব এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। হাজারো মানুষের অংশগ্রহণে মিছিলটি জনসমুদ্রে পরিণত হয়।

অপরদিকে, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবু তাহেরের সমর্থনে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী মিছিল নয়ারহাট এলাকা থেকে বের হয়।

মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে মিশন মোড় গোলচত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে জামায়াতের মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট আবু তাহেরসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এর আগে মিশন মোড় এলাকার মুনস্টার চাইনিজ  রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন অ্যাডভোকেট আবু তাহের।

  • Related Posts

    গুরুদাসপুর-বড়াইগ্রামে আশার বাতিঘর আব্দুল আজিজ

    নিজস্ব সংবাদদাতাঃ ​নাটোর-৪ আসনের রাজনৈতিক দিগন্তে বর্তমানে আশার বাতিঘর হিসেবে আবির্ভূত হয়েছেন জননন্দিত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল আজিজ। গুরুদাসপুর ও বড়াইগ্রামের মাটি ও মানুষের সাথে তাঁর যে আত্মার…

    আমরা জনগণের সমর্থন দিয়ে সরকার গঠন করতে চাই: ঠাকুরগাঁওয়ে তারেক রহমান

    মোঃ শফিকুল ইসলামঃ ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয়, ক্যাডেট কলেজ, মেডিকেল কলেজ, বিমানবন্দর ও আইটি হাব করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

    • By Reporter
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 2 views
    সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

    মাঝ আকাশ থেকে মহাসড়কে আছড়ে পড়লো বিমান

    • By Reporter
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 2 views
    মাঝ আকাশ থেকে মহাসড়কে আছড়ে পড়লো বিমান

    গুরুদাসপুর-বড়াইগ্রামে আশার বাতিঘর আব্দুল আজিজ

    • By Reporter
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 21 views
    গুরুদাসপুর-বড়াইগ্রামে আশার বাতিঘর আব্দুল আজিজ

    লালমনিরহাট-০৩ আসনে প্রচারণার শেষ লগ্নে দুই দলের শোডাউন

    • By Reporter
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 4 views
    লালমনিরহাট-০৩ আসনে প্রচারণার শেষ লগ্নে দুই দলের শোডাউন

    প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

    • By Reporter
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 2 views
    প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

    পাকিস্তান খেলবে শুনে খুশি বিসিসিআই

    • By Reporter
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 2 views
    পাকিস্তান খেলবে শুনে খুশি বিসিসিআই