“জকসু নির্বাচনের আগে ক্যাম্পাসে সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ”

image_pdfSaveimage_print

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষে ক্যাম্পাসের সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনের ঝুলানো ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষে শৃঙ্খলা নিশ্চিতকরণ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্রকল্যাণ কর্তৃক বিভিন্ন স্থানে ঝুলানো/সাঁটানো ব্যানার, পোস্টার, ফেস্টুন আগামী ১৪ নভেম্বর সকাল ১০টার মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে ফেলার জন্য নির্দেশ দেওয়া হলো।

আগামী ২২ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আসন্ন জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করি এক্ষেত্রে সব ক্রিয়াশীল ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় নিরাপত্তা ও সুন্দর নির্বাচনী পরিবেশ গড়ে তুলতে আমাদের সহযোগিতা করবে।

Related Posts

শিক্ষক সংকটে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান

ডেস্ক নিউজঃ দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। অর্ধেকেরও বেশি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় একদিকে প্রশাসনিক দায়িত্বের অতিরিক্ত চাপ পড়ছে শিক্ষকদের ওপর, অন্যদিকে সহকারী…

অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজঃ বৈরী আবহাওয়ার কারণে যেসব শিক্ষার্থী চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে পারেননি, তারা সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন: পানিসম্পদ মন্ত্রী

গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন: পানিসম্পদ মন্ত্রী

১৬তম গ্রেডের গাড়িচালক ইউসুফের ‘রামরাজত্ব’, গাড়ি-ফ্ল্যাট-জমিসহ বিপুল সম্পদের অভিযোগ

  • By admin admon
  • আগস্ট ১২, ২০২৬
  • 3 views
১৬তম গ্রেডের গাড়িচালক ইউসুফের ‘রামরাজত্ব’, গাড়ি-ফ্ল্যাট-জমিসহ বিপুল সম্পদের অভিযোগ

জাল সনদে লঘুদণ্ড, এরপরই দ্রুত উত্থান—গণপূর্তের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামানকে ঘিরে বিস্ফোরক অভিযোগ

  • By admin admon
  • আগস্ট ১২, ২০২৬
  • 3 views
জাল সনদে লঘুদণ্ড, এরপরই দ্রুত উত্থান—গণপূর্তের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামানকে ঘিরে বিস্ফোরক অভিযোগ

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন

আরাফাত রহমান কোকোর জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন

  • By admin admon
  • আগস্ট ১২, ২০২৬
  • 3 views
আরাফাত রহমান কোকোর জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন

কৃষি মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব পদে পরিবর্তন

কৃষি মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব পদে পরিবর্তন