ঝালকাঠির কাঠালিয়ায় নিজ দলের নেতাকর্মীদের হাতে লাঞ্চিত হলেন উপজেলা বিএনপির পদ স্থাগিত সাধারন সম্পাদক আখতার হোসেন নিজাম মীররহর।

ঝালকাঠি প্রতিনিধিঃ বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন জানান, নিজেদের মধ্যে ভুলবুঝাবুঝির কারণে সামান্য হাতাহাতির ঘটনা ঘটে। এটা আমরা মিমাংশা করার চেষ্টা করছি। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে কাঠালিয়া উপজেলা পরিষদের সামনে কেন্দ্রিয় শহীদ মিনারে দলের পক্ষ থেকে ফুল দিয়ে ফেরার পথে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার বাসস্টান্ডে এ হামলার ঘটনা ঘটে।
এসময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো.জালালুর রহমান আকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো.হাসিব ভুট্রো, সাংগঠনিক সম্পাদক মো.শাহীন হাওলাদার ও সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান বাদলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.আলিমুল ইসলাম মুন্সি জানান, মহান বিজয় দিবসে শহীদ মিনারে ফুল দিতে দলের মাত্র নয়জন শহীদ মিনারে উপস্থিত হয়। দলের পক্ষ থেকে ছাত্রদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের কাউকে দাওয়াত দেওয়া হয়নি। এনিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে মনোমলিন্য হয়। পরে বাসস্টান্ডে ওই সব নেতাকর্মীদের সাথে নিজাম মীরবহরের তর্কবির্তক হয়। এক পযার্য় বহিস্কিকৃত সাধারন সম্পাদক আখতার হোসেন নিজামকে লাঞ্চিত করে দলের কয়েকজন। আমি তাকে উদ্ধার করে বাড়ীতে পাঠিয়ে দেই।
আখতার হোসেন নিজাম মীরবহর জানান, শহীদ মিনারে ফুল দিয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে ফেরার পথে বাসস্টান্ডে বসে মটর সাইকেল থামিয়ে তাকে লাঞ্চিত করা হয়। তিনি আরও বলেন, এটা আমাদের সাংগঠনিক দূর্বলতার কারণে হয়েছে। যারা এটা করেছে তারা দলের ভালো চায় না।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো.জালালুর রহমান আকন জানান, শহীদ মিনারে ফুল দিতে দলীয় নেতাকর্মীদের দাওয়াত দেওয়া হয়েছে। এরপরও ভুলবুঝাবিুজির কারণে এ ঘটনা ঘটেছে। বিষয়টি একান্ত দলীয়, এটা আমরা মিমাংশা করে নিচ্ছি।
থানার ওসি নাছের রায়হান জানান, বিজয় দিবসের অনুষ্ঠানে বসে এমন খবর শুনেছি। তবে কোন লিখিত অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।