দেশে মজুত ডিজেল, পেট্রল ও অকটেন কতদিন চলবে?

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ বাংলাদেশে বর্তমানে প্রায় সাড়ে ৩ লাখ টন ব্যবহারযোগ্য জ্বালানি তেলের মজুত রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, পরিশোধিত জ্বালানিতে এই মুহূর্তে কোনো তাত্ক্ষণিক সংকট নেই, তবে অপরিশোধিত তেল আমদানিতে ব্যাঘাত ঘটার শঙ্কা রয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বিশ্বের জ্বালানি বাজারে বড় ধাক্কা পড়ছে। হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় তেল ও গ্যাসের দাম দ্রুত বাড়ছে, এবং সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বাংলাদেশের জ্বালানি চাহিদার প্রায় ১০০ শতাংশই আমদানির ওপর নির্ভরশীল। এর মধ্যে প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল আসে হরমুজ প্রণালির মধ্য দিয়ে, যা সরবরাহ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। বাকি ৮০ শতাংশ পরিশোধিত তেল আসে ভারত, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে।

বিপিসির তথ্যানুযায়ী, মজুত তেলের হিসাব, ডিজেল: ১১ দিনের চাহিদা পূরণে পর্যাপ্ত। পেট্রল: ১২ দিনের চাহিদা পূরণে পর্যাপ্ত। অকটেন: ২৫ দিনের চাহিদা পূরণে পর্যাপ্ত।

বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমান বলেন, “প্রিমিয়াম তেলের ক্ষেত্রে আমাদের দাম জুন পর্যন্ত নির্ধারিত। বিশ্ববাজারের ওঠানামা এই মুহূর্তে আমাদের ওপর তেমন প্রভাব ফেলছে না। তবে বিকল্প উৎস এবং ক্রয় পরিকল্পনা এখন আমাদের প্রধান দৃষ্টি।”

দেশে প্রাকৃতিক গ্যাসের সরবরাহেও প্রভাব পড়তে পারে। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) জানিয়েছে, দেশে বছরে প্রায় ৬০ লাখ টন এলএনজি আমদানি হয়। এর মধ্যে ৪০ লাখ টন আসে কাতার থেকে, বাকিটা আসে ওমান ও খোলা বাজার থেকে। ইরানের হামলার পর কাতার গ্যাস উৎপাদন স্থগিত রাখায় শিল্প ও কৃষি খাত উদ্বিগ্ন।

বাণিজ্যিক ও কৃষি খাতে সমস্যা এড়াতে বিশ্লেষকরা বলছেন, প্রয়োজনে বেশি দামে হলেও বিকল্প উৎস থেকে তেল আমদানি করা জরুরি। সিপিডির ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, “স্পট প্রাইসে তেল ক্রয় করতে হবে। উৎস বৈচিত্র্য নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ জরুরি।”

এলপিজি খাতেও সংকট দেখা দিতে পারে। দেশে বার্ষিক এলপিজির চাহিদা প্রায় ১৪ লাখ টন, অর্থাৎ প্রতি মাসে ১ লাখ ২০ হাজার টন এলপিজি প্রয়োজন, যা সম্পূর্ণভাবে মধ্যপ্রাচ্য থেকে আমদানির মাধ্যমে আসে।

  • Related Posts

    “সোশ্যাল মিডিয়ায় বাড়ছে অশ্লীলতা ও ভুয়া তথ্য”

    বিশেষ প্রতিবেদকঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি, অশ্লীল ও আক্রমণাত্মক মন্তব্যে কোনো লাগাম নেই। ভুয়া তথ্য প্রচার, রাজনৈতিক নেতাসহ বিশিষ্টজনদের চরিত্রহানি এখন চরমে। রাষ্ট্রের শীর্ষ ব্যক্তি এবং তাঁর পরিবারের সদস্যও রেহাই…

    “প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবার সংবাদ সম্মেলন”

    বিশেষ প্রতিবেদকঃ সরকারের ‘দুই মাস পূর্তি’ উপলক্ষে আগামীকাল শনিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এদিন বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    “থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা”

    • By Reporter
    • এপ্রিল ১৭, ২০২৬
    • 1 views
    “থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা”

    “সিরিজের প্রথম ম্যাচে ২৬ রানের হার বাংলাদেশের”

    • By Reporter
    • এপ্রিল ১৭, ২০২৬
    • 2 views
    “সিরিজের প্রথম ম্যাচে ২৬ রানের হার বাংলাদেশের”

    “ভারত থেকে ৫ হাজার টন ডিজেল পাম্পিং কার্যক্রম শুরু”

    • By Reporter
    • এপ্রিল ১৭, ২০২৬
    • 2 views
    “ভারত থেকে ৫ হাজার টন ডিজেল পাম্পিং কার্যক্রম শুরু”

    “বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার”

    • By Reporter
    • এপ্রিল ১৭, ২০২৬
    • 2 views
    “বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার”

    “বিএনপির ৪০০ মনোনয়নপ্রত্যাশীর প্রথম ধাপের সাক্ষাৎকার শেষ”

    • By Reporter
    • এপ্রিল ১৭, ২০২৬
    • 1 views
    “বিএনপির ৪০০ মনোনয়নপ্রত্যাশীর প্রথম ধাপের সাক্ষাৎকার শেষ”

    “হজযাত্রার ফ্লাইট শুরু আজ মধ্যরাতে”

    • By Reporter
    • এপ্রিল ১৭, ২০২৬
    • 2 views
    “হজযাত্রার ফ্লাইট শুরু আজ মধ্যরাতে”
    blue rhino pill effects a comprehensive guide to understanding the science benefits and outcomes natural herbal solutions for premature ejaculation discover the power of herb name for enhanced control and confidence common active ingredients in erectile dysfunction medications a comprehensive overview a doctor s review of extenze ht pills assessing efficacy and safety in erectile dysfunction treatment understanding clomipramine s role in treating premature ejaculation mechanism and efficacy thc and cbd gummies what do they do to you reddit user experiences revealed blue vibe cbd gummies unlocking cbd s power for a healthier you at an affordable cost unlock cbd s potential with king kong gummies embrace a stress free life top 10 best gummies for pain inflammation relief expert reviewed natural remedies 2024 guide microbio cbd gummies exploring their benefits reliability and why they re gaining trust discover the power of ananda cbd gummies for enhanced natural wellness magnesium supplements for weight loss how this essential mineral supports fat reduction and metabolic health natural weight loss pill science backed formula for effective safe weight loss oprah winfrey s transformative weight loss journey a powerful blueprint for personal empowerment does proton keto gummies work unveiling the truth behind this controversial weight loss supplement shark tank september 6 review of the latest keto weight loss pills cholesterol medications linked to increased diabetes risk empowering communities through nonprofit diabetes management best a1c lowering insulin medications hypoglycemia understanding and managing low blood glucose levels