ভিন্ন রূপে জায়েদ খান, আলোচনায় ‘আমেরিকান ড্রিম’

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্কঃ ঢাকাই সিনেমার পরিচিত মুখ জায়েদ খান বেশ কয়েক মাস ধরেই নিউ ইয়র্কে অবস্থান করছেন। গেল সপ্তাহে হঠাৎ করেই অন্তর্জালে একটি ছবি ভাইরাল হয় তার। যেখানে এই চিত্রনায়ককে নিউ ইয়র্কের রাস্তায় শ্রমিকের কাজ করতে দেখা যায়!

বিষয়টি নিয়ে যখন বেশ আলোচনা, ঠিক তখনই নিজের ফেসবুকে জায়েদ খান তার নতুন একটি কন্টেন্ট-এর পোস্টার প্রকাশ করেন। এর পরই ভাইরাল সেই ছবি নিয়ে খটকা দূর হতে থাকে অনেকের। শুক্রবার সন্ধ্যার পরই নিউ ইয়র্কভিত্তিক ঠিকানা খোলাসা করে সব। ঠিকানা তাদের পেজে আড়াই মিনিটের কন্টেন্ট পোস্ট করে জানায়, মূলত এটি একটি শর্টফিল্ম। যার নাম ‘আমেরিকান ড্রিম’। আর এটি নির্মাণ করেছেন সংগীতশিল্পী জন কবির।

এ বিষয়ে ঠিকানা জানায়, ৩৭ বছর ধরে ‘ঠিকানা’ প্রবাসে বাংলাদেশের নাম, ভাষা ও সংস্কৃতিকে গর্বের সাথে তুলে ধরছে। এবার সেই গল্প বলার আরেকটি নতুন মাধ্যম, ঠিকানার প্রথম অরিজিনাল শর্টফিল্ম ‘আমেরিকান ড্রিম’, অভিনয়ে জায়েদ খান।

শর্টফিল্মটি নিয়ে ঠিকানা থেকে জানানো হয়, প্রবাসীদের জীবনে ‘আমেরিকান ড্রিম’ শুধু স্বপ্ন নয়, তার পেছনে থাকে সংগ্রাম, ত্যাগ এবং অনেক অদেখা বাস্তবতা। ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’ প্রথম পর্বে আমরা সেই যাত্রার একটি ছোট ঝলক তুলে ধরার চেষ্টা করেছি।

মাত্র আড়াই মিনিটে জায়েদ খানের অভিনয়, অভিব্যক্তি সাড়া পাচ্ছে সর্বত্র। যারাই দেখছেন, বলছেন- জায়েদকে এভাবে এর আগে কেউ কখনো তুলে ধরেনি। নেটিজেনদের অনেকেই জায়েদ খানের এই নতুন কাজের প্রশংসা করেছেন।

  • Related Posts

    “থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা”

    বিনোদন ডেস্কঃ সময়টা ভালো যাচ্ছে না দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা এবং রাজনীতিক থালাপতি বিজয়ের। কিছুদিন আগে তার আসন্ন সিনেমা মুক্তির আগেই এইচডি প্রিন্টে পাইরেসি হয়। এমন দুঃসময়ের মাঝে আইনি বিপাকে…

    টাইম ১০০ প্রভাবশালী তালিকায় ‘ব্ল্যাকপিঙ্ক’ জেনি

    বিনোদন ডেস্কঃ প্রভাবশালী মার্কিন সাময়িকী ‘টাইম’-এর ২০২৬ সালের বিশ্বের সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়ে নতুন ইতিহাস গড়েছেন কে-পপ সেনসেশন ও ব্ল্যাকপিঙ্ক সদস্য জেনি। এ বছর এই মর্যাদাপূর্ণ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী

    • By Reporter
    • এপ্রিল ২২, ২০২৬
    • 5 views
    অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী

    টিকার পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস কোনো সমস্যা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

    • By Reporter
    • এপ্রিল ২২, ২০২৬
    • 3 views
    টিকার পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস কোনো সমস্যা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

    ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম

    • By Reporter
    • এপ্রিল ২২, ২০২৬
    • 4 views
    ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম

    প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ

    • By Reporter
    • এপ্রিল ২২, ২০২৬
    • 4 views
    প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ

    ভারত মহাসাগরে ইরানের তেলবাহী ট্যাংকারে মার্কিন সেনাদের অভিযান

    • By Reporter
    • এপ্রিল ২২, ২০২৬
    • 5 views
    ভারত মহাসাগরে ইরানের তেলবাহী ট্যাংকারে মার্কিন সেনাদের অভিযান

    সৌদি আরব পৌঁছেছেন ২০ হাজার ৫৬৩ হজযাত্রী, একজনের মৃত্যু

    • By Reporter
    • এপ্রিল ২২, ২০২৬
    • 3 views
    সৌদি আরব পৌঁছেছেন ২০ হাজার ৫৬৩ হজযাত্রী, একজনের মৃত্যু