‘অর্থনৈতিক ধকল আর সইতে পারছেন না ট্রাম্প’

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমান যুদ্ধের বহুমুখী চাপ আর দীর্ঘসময় সইতে পারবেন বলে মনে হচ্ছে না। বিশেষ করে যুদ্ধের ফলে সৃষ্ট ‘অর্থনৈতিক যন্ত্রণা’ থেকে মুক্তি পেতে তিনি মরিয়া হয়ে একটি ‘এক্সিট র‍্যাম্প’ বা নিরাপদ প্রস্থানের পথ খুঁজছেন। দ্য হিল-এর হোয়াইট হাউস কলামিস্ট নিয়াল স্ট্যানেজ আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন চাঞ্চল্যকর দাবি করেছেন। 

নিয়ল স্ট্যানেজের মতে, এই যুদ্ধ শুরু থেকেই মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে জনপ্রিয় ছিল না। সময়ের সাথে সাথে এর নেতিবাচক প্রভাব সাধারণ মানুষের মনে ক্ষোভের সৃষ্টি করছে।

তিনি বলেন, “বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির ফলে মার্কিন নাগরিকদের গাড়ির জ্বালানি খরচ যেভাবে বেড়েছে, তাতে জনমনে ক্ষোভ দানা বাঁধছে। ডোনাল্ড ট্রাম্প এই অর্থনৈতিক ধকল এবং এর রাজনৈতিক চড়া মূল্য দিতে খুব একটা ইচ্ছুক নন।”

ট্রাম্পের বর্তমান অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে নানা জল্পনা চলছে। অনেকেই মনে করছেন, প্রেসিডেন্ট আসলে সময়ক্ষেপণ করছেন যাতে ওই অঞ্চলে মার্কিন সামরিক শক্তি আরও বাড়ানো যায়। স্ট্যানেজ ইঙ্গিত দিয়েছেন যে, ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যগুলো স্রেফ ‘ধাপ্পাবাজি’  হতে পারে অথবা খুব শীঘ্রই নীতিমালায় ‘আকস্মিক কোনো পরিবর্তন’ আসতে পারে।

সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয় হলো সময়ের হিসাব। আগামী শুক্রবার ট্রাম্পের দেওয়া বর্ধিত সময়সীমা বা ‘ডেডলাইন’ শেষ হতে যাচ্ছে। ঠিক একই সময়ে ওই অঞ্চলে অতিরিক্ত মার্কিন মেরিন সেনাসদস্যদের পৌঁছানোর কথা রয়েছে।

এ প্রসঙ্গে স্ট্যানেজ মন্তব্য করেন, “ডেডলাইন শেষ হওয়া এবং অতিরিক্ত সৈন্য পৌঁছানো—এই দুটি ঘটনার সময়কাল হুবহু মিলে যাওয়াটা বেশ রহস্যজনক এবং তা অনেকেরই ভ্রু কুঁচকে দিচ্ছে।”

বিশ্লেষকদের মতে, হোয়াইট হাউস এখন দ্বিমুখী চাপে। একদিকে ভোটের রাজনীতি আর অর্থনীতির টানাপোড়েন, অন্যদিকে সামরিক কৌশলগত অবস্থান বজায় রাখা—সব মিলিয়ে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী হয়, তার ওপরই নির্ভর করছে বিশ্ব রাজনীতির মোড়।

  • Related Posts

    বাংলাদেশসহ ১৪ দেশের সামুদ্রিক প্রতিরক্ষা জোটের কমান্ডার ঘোষণা করল সৌদি

    আন্তর্জাতিক ডেস্ক : গুরুত্বপূর্ণ আঞ্চলিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে গঠিত নতুন বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটেরকমান্ডার হিসেবে সৌদি আরবের রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরিকে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ…

    সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই

    আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ও সংঘাতের মধ্যেই সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক আজ শুক্রবার একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে। সৌদি আরবের পবিত্র শহর মক্কায় এই চুক্তি স্বাক্ষর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ

    • By Reporter
    • আগস্ট ৭, ২০২৬
    • 9 views
    রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ

    বাংলাদেশসহ ১৪ দেশের সামুদ্রিক প্রতিরক্ষা জোটের কমান্ডার ঘোষণা করল সৌদি

    • By Reporter
    • আগস্ট ৭, ২০২৬
    • 6 views
    বাংলাদেশসহ ১৪ দেশের সামুদ্রিক প্রতিরক্ষা জোটের কমান্ডার ঘোষণা করল সৌদি

    সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই

    • By Reporter
    • আগস্ট ৭, ২০২৬
    • 7 views
    সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই

    শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল

    শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল

    বগুড়ার এরুলিয়ায় ফের দুর্ঘটনা, একসঙ্গে প্রাণ গেল স্বামী-স্ত্রী

    • By Reporter
    • আগস্ট ৭, ২০২৬
    • 5 views
    বগুড়ার এরুলিয়ায় ফের দুর্ঘটনা, একসঙ্গে প্রাণ গেল স্বামী-স্ত্রী

    ভিসা আবেদনে তথ্য গোপন, দুই বছর নিষিদ্ধ পাকিস্তানের ক্রিকেটার

    • By Reporter
    • আগস্ট ৭, ২০২৬
    • 7 views
    ভিসা আবেদনে তথ্য গোপন, দুই বছর নিষিদ্ধ পাকিস্তানের ক্রিকেটার