২৪ ঘণ্টায় ৮টি পুশইন প্রতিহত, সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ দেশের বিভিন্ন সীমান্তে গত ২৪ ঘণ্টায় বিএসএফের মাধ্যমে অবৈধ পুশইনের আটটি পৃথক অপচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সংস্থাটি জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা ও দ্বিপাক্ষিক সমঝোতার পরিপন্থী কোনো পুশইন গ্রহণযোগ্য নয় এবং সীমান্ত নিরাপত্তায় তারা সর্বোচ্চ সতর্ক রয়েছে।

শনিবার (৬ জুন) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবির তথ্য অনুযায়ী, ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) যাদবপুর সীমান্তে তিনজন ব্যক্তি ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে টহলদল শূন্যরেখায় অবস্থান নিয়ে বাধা দেয়। পরে তারা ভারতীয় ভূখণ্ডে ফিরে যায়।

নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) করমুডাঙ্গা সীমান্তে ১৭ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে প্রতিরোধ করা হয়। তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) বড়খাতা ও পঁয়ষট্টিবাড়ী সীমান্তে ২১ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে বিজিবি।

লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) দিঘলটারী সীমান্তে সাতজন এবং দুর্গাপুর সীমান্তে আরও চারজনকে পুশইনের চেষ্টা রুখে দেওয়া হয়। বর্তমানে ওই ব্যক্তিরা ভারতীয় ভূখণ্ডের কাঁটাতারবিহীন চর এলাকায় অবস্থান করছেন বলে জানিয়েছে বিজিবি।

নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) দায়িত্বপূর্ণ পঞ্চগড়ের বড়বাড়ী প্রধানপাড়া সীমান্তে ১০ জনকে কাঁটাতারের বাইরে এনে রাখা হয়। এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফ তাদের বাংলাদেশি নাগরিক দাবি করলেও কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি বলে বিজিবি জানিয়েছে।

এদিকে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) কচুগড়া সীমান্তের বিপরীতে ভারতের আসামের মহাদেব থানার বলিশী গিতারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগে জড়ো করে রাখা ১৬-১৭ জনকে বিজিবির কঠোর অবস্থানের কারণে সেখান থেকে সরিয়ে বিএসএফের চিকনী ক্যাম্প সংলগ্ন এলাকায় নেওয়া হয়েছে বলে জানানো হয়। সংশ্লিষ্ট এলাকায় বিজিবি নজরদারি জোরদার রেখেছে।

বিজিবি জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় তারা দৃঢ় অবস্থানে রয়েছে এবং অবৈধভাবে কাউকে সীমান্ত অতিক্রম করতে দেওয়া হবে না।

  • Related Posts

    রোববার শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’

    ডেস্ক নিউজ : বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অংশগ্রহণে বার্ষিক যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং-২৬’ রোববার (১৯ জুলাই) আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। এবারের মহড়ায় দুই দেশের ১৬০ জনের বেশি সামরিক…

    ঢাকায় আরও ৫০ স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

    ডেস্ক নিউজঃ রাজধানীর আরও ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইট ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে প্রধানমন্ত্রী এ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    পাবনা গণপূর্তে কোটি টাকার বিল বিতর্ক: নির্বাহী প্রকৌশলী রাশেদ কবিরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

    • By Reporter
    • জুলাই ১৮, ২০২৬
    • 5 views
    পাবনা গণপূর্তে কোটি টাকার বিল বিতর্ক: নির্বাহী প্রকৌশলী রাশেদ কবিরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

    রাজউকের নির্দেশ অমান্যের অভিযোগ: উত্তর কাফরুলে বহুতল নির্মাণ ঘিরে বিতর্ক, ভুক্তভোগীদের আইনি পদক্ষেপের দাবি

    • By Reporter
    • জুলাই ১৮, ২০২৬
    • 7 views
    রাজউকের নির্দেশ অমান্যের অভিযোগ: উত্তর কাফরুলে বহুতল নির্মাণ ঘিরে বিতর্ক, ভুক্তভোগীদের আইনি পদক্ষেপের দাবি

    রোববার শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’

    • By Reporter
    • জুলাই ১৮, ২০২৬
    • 4 views
    রোববার শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’

    যুক্তরাজ্যে শিশু যৌন নিপীড়ন চক্রে ৩ বাংলাদেশিসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র

    • By Reporter
    • জুলাই ১৮, ২০২৬
    • 5 views
    যুক্তরাজ্যে শিশু যৌন নিপীড়ন চক্রে ৩ বাংলাদেশিসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র

    জানাজারত অবস্থায় গাজায় ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ১৪

    • By Reporter
    • জুলাই ১৮, ২০২৬
    • 5 views
    জানাজারত অবস্থায় গাজায় ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ১৪

    ভাঙনে কুতুবদিয়ায় বাড়ছে ভূমিহীন মানুষের সংখ্যা, আতঙ্কে উপকূলবাসী

    • By Reporter
    • জুলাই ১৮, ২০২৬
    • 5 views
    ভাঙনে কুতুবদিয়ায় বাড়ছে ভূমিহীন মানুষের সংখ্যা, আতঙ্কে উপকূলবাসী