এমসিসির আজীবন সদস্যপদ লাভ তামিম ইকবালের

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্ক : একসময় ব্যাট হাতে লর্ডসে সেঞ্চুরি করে অনার্স বোর্ডে নাম তুলেছিলেন তামিম ইকবাল। প্রায় ১৬ বছর পর সেই ঐতিহাসিক মাঠেই পেলেন আরও একটি বিশেষ সম্মান। বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি সভাপতি এবার মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সম্মানী সদস্যপদ লাভ করেছেন।

১৭৮৭ সালে প্রতিষ্ঠিত এমসিসি ক্রিকেটের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। ক্রিকেটের আইন সংরক্ষণ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডেরও মালিক এই ক্লাব।

এমসিসির তথ্য অনুযায়ী, তামিম বাংলাদেশের তৃতীয় ব্যক্তি হিসেবে এই মর্যাদাপূর্ণ সদস্যপদ পেলেন। এর আগে ২০০৩ সালে সাবেক বিসিবি সভাপতি সাবের হোসেন চৌধুরী এবং ২০২৩ সালে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এই স্বীকৃতি অর্জন করেছিলেন।

এবার তামিমের সঙ্গে আজীবন সম্মানী সদস্যপদ পেয়েছেন ভারতের অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারা, নিউজিল্যান্ড নারী ক্রিকেটের দুই কিংবদন্তি সোফি ডিভাইন ও সুজি বেটস এবং অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার মেলানি জোন্স।

২০১০ সালে ইংল্যান্ড সফরে লর্ডসে দারুণ এক সেঞ্চুরি করে তামিম নিজের নাম তুলে নিয়েছিলেন অনার্স বোর্ডে। একই সফরে ওল্ড ট্র্যাফোর্ডেও করেছিলেন শতক। সেই অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ পরবর্তীতে ক্রিকেটের মর্যাদাপূর্ণ প্রকাশনা ‘উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক’-এর বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের একজন নির্বাচিত হন তিনি।

নতুন পাঁচ আজীবন সম্মানী সদস্যকে অভিনন্দন জানিয়ে এমসিসির প্রধান নির্বাহী ও সচিব রব লসন বলেন, পাঁচজন অসামান্য ক্রিকেটারকে আমাদের নতুন আজীবন সম্মানী সদস্য হিসেবে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। খেলার প্রতি তাদের আজীবন নিবেদনের জন্য তারা প্রত্যেকেই এই স্বীকৃতির যোগ্য। আগামী বছরগুলোতে এমসিসি সদস্য হিসেবে লর্ডসে তাদের স্বাগত জানাতে আমরা উন্মুখ হয়ে আছি।

  • Related Posts

    ইয়ামালের সাফল্য চাই, তবে ফাইনালে থামানোর সর্বোচ্চ চেষ্টা থাকবে: মেসি

    ক্রীড়া ডেস্ক : নিউইয়র্কে বিশ্বকাপ ফাইনালের আগে আয়োজিত ফিফার ‘ফ্যানাটিক ফেস্ট’ যেন পরিণত হয়েছিল ফুটবলের এক মহা উৎসবে। সংবাদ সম্মেলন, আনুষ্ঠানিক ফটোসেশন ও সমর্থকদের উপস্থিতিতে জমে ওঠা এই অনুষ্ঠানের সবচেয়ে…

    হাফটাইম শো কতোটা দীর্ঘ হচ্ছে?

    ক্রীড়া ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা নামতে চলেছে। মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে স্পেন ও আর্জেন্টিনা। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর নজর এখন এই ফাইনাল ঘিরে। তবে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    পাবনা গণপূর্তে কোটি টাকার বিল বিতর্ক: নির্বাহী প্রকৌশলী রাশেদ কবিরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

    • By Reporter
    • জুলাই ১৮, ২০২৬
    • 6 views
    পাবনা গণপূর্তে কোটি টাকার বিল বিতর্ক: নির্বাহী প্রকৌশলী রাশেদ কবিরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

    রাজউকের নির্দেশ অমান্যের অভিযোগ: উত্তর কাফরুলে বহুতল নির্মাণ ঘিরে বিতর্ক, ভুক্তভোগীদের আইনি পদক্ষেপের দাবি

    • By Reporter
    • জুলাই ১৮, ২০২৬
    • 7 views
    রাজউকের নির্দেশ অমান্যের অভিযোগ: উত্তর কাফরুলে বহুতল নির্মাণ ঘিরে বিতর্ক, ভুক্তভোগীদের আইনি পদক্ষেপের দাবি

    রোববার শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’

    • By Reporter
    • জুলাই ১৮, ২০২৬
    • 5 views
    রোববার শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’

    যুক্তরাজ্যে শিশু যৌন নিপীড়ন চক্রে ৩ বাংলাদেশিসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র

    • By Reporter
    • জুলাই ১৮, ২০২৬
    • 5 views
    যুক্তরাজ্যে শিশু যৌন নিপীড়ন চক্রে ৩ বাংলাদেশিসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র

    জানাজারত অবস্থায় গাজায় ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ১৪

    • By Reporter
    • জুলাই ১৮, ২০২৬
    • 5 views
    জানাজারত অবস্থায় গাজায় ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ১৪

    ভাঙনে কুতুবদিয়ায় বাড়ছে ভূমিহীন মানুষের সংখ্যা, আতঙ্কে উপকূলবাসী

    • By Reporter
    • জুলাই ১৮, ২০২৬
    • 5 views
    ভাঙনে কুতুবদিয়ায় বাড়ছে ভূমিহীন মানুষের সংখ্যা, আতঙ্কে উপকূলবাসী