কোন বিশ্বকাপে কতটি আত্মঘাতী গোল হয়েছে
ক্রীড়া ডেস্ক : যুক্তরাষ্ট্রের ডালাসে শুক্রবার রাতে শেষ ৩২ দলের রাউন্ডে মিসর–অস্ট্রেলিয়া ম্যাচে আত্মঘাতী গোল করেন আফ্রিকার দলটির রাইটব্যাক মোহামেদ হানি। চলতি বিশ্বকাপে এটা ছিল ১৩তম আত্মঘাতী গোল। এই গোলেই ভেঙেছে বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ আত্মঘাতী গোলের রেকর্ড।
বিশ্বকাপে এত দিন এক আসরে সর্বোচ্চ আত্মঘাতী গোলের রেকর্ড ছিল ২০১৮ আসরে। সেবার ১২টি আত্মঘাতী গোল হয়েছে। এবার শেষ ৩২ দলের রাউন্ডে ভেঙে গেল আট বছর আগের আসরের সে রেকর্ড। ২০২৬ সালে এখন পর্যন্ত ১৪টি আত্মঘাতী গোল হয়েছে। সামনে এখনো শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল। আত্মঘাতী গোলের নতুন এ রেকর্ড কোন উচ্চতায় গিয়ে থামে, সেটাই এখন দেখার অপেক্ষা।
২০২২ সালে ২টি, ২০১৮ সালে ১২টি, ২০১৪ সালে ৪টি, ২০১০ সালে ২টি, ২০০৬ সালে ৪টি, ২০০২ সালে ২টি, ১৯৯৮ সালে ৫টি, ১৯৯৪ সালে ১টি, ১৯৯০ সালে আত্মঘাতী গোল হয়নি। ১৯৮৬ সালে ২টি, ১৯৮২ সালে ১টি, ১৯৭৮ সালে ২টি, ১৯৭৪ সালে ২টি, ১৯৭০ সালে ১টি, ১৯৬৬ সালে ২টি, ১৯৬২ সালে আত্মঘাতী গোল হয়নি। ১৯৫৪ সালে ৪টি, ১৯৫০ সালে আত্মঘাতী গোল হয়নি, ১৯৩৮ সালে ২টি, ১৯৩৪ সালে আত্মঘাতী গোল হয়নি ও ১৯৩৪ সালে ১টি আত্মঘাতী গোল হয়েছে।