সাগরে আবার লঘুচাপের সম্ভাবনা, আগামীকাল থেকে বাড়তে পারে বৃষ্টি

image_pdfSaveimage_print
আবহাওয়া ডেস্কঃ রোদঝলমলে দিনের পর বুধবার (১৫ জুলাই) সকালেই মেঘে ঢেকে গেছে রাজধানীসহ দেশের আকাশ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বুধবার সকালে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বর্ষণের আশঙ্কা কম। আবহাওয়াবিদদের মতে, লঘুচাপের প্রভাব আগামীকাল বৃহস্পতিবার থেকে স্পষ্ট হতে পারে।  

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, বুধবার সকালেই সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা সকাল ১০টার দিকে স্পষ্ট হতে পারে। তবে লঘুচাপ সৃষ্টি হলেই সঙ্গে সঙ্গে টানা বৃষ্টি শুরু হয় না। সাধারণত কিছু সময় পর এর প্রভাব দেখা দেয়। সে হিসেবে বৃহস্পতিবার বা এর পর থেকে বৃষ্টি শুরু হতে পারে।

তিনি বলেন, এ দফার বৃষ্টিপাত গত সপ্তাহের মতো তীব্র হওয়ার সম্ভাবনা নেই। রাজধানীতে বুধবার সকালের দিকে হালকা বৃষ্টি হলেও বিকেলের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। তবে ভারী বর্ষণের সম্ভাবনা কম।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, চলতি মাসের ৫ জুলাই সাগরে সৃষ্ট নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়। প্রথমে চট্টগ্রাম অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হলেও পরে তা সিলেটসহ প্রায় সারা দেশে ছড়িয়ে পড়ে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ৫ থেকে ১২ জুলাইয়ের মধ্যে এ মাসের মোট বৃষ্টিপাতের প্রায় ৭৯ শতাংশই হয়ে গেছে। বুধবার সকালেও রাজধানীর আকাশ ছিল মেঘলা। এদিনের পূর্বাভাস অনুযায়ী, সকালে হালকা বৃষ্টি এবং বিকেলে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদদের ধারণা, নতুন দফার বৃষ্টিপাত শুরু হলে তা প্রথমে দেশের দক্ষিণাঞ্চলে দেখা দিতে পারে। পরে ধীরে ধীরে অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে। তবে এই বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা নেই।

বুধবার সকাল ৭টায় প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের ঢাকা ও আশপাশের এলাকার পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসেও বৃষ্টির সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, বৃষ্টিপাত কমে যাওয়ায় মঙ্গলবার দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, যা আগের দিন ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। তবে বুধবার তাপমাত্রা আর বাড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

  • Related Posts

    দুপুরের মধ্যে ঢাকাসহ সাত অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

    আবহাওয়া ডেস্কঃ রাজধানীসহ দেশের সাতটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৫ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ছয়…

    বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

    আবহাওয়া ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। একই সঙ্গে উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ১৮ আগস্ট চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

    • By Sara
    • আগস্ট ১৬, ২০২৬
    • 7 views
    ১৮ আগস্ট চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

    বিশ্বজুড়ে প্রচণ্ড তাপপ্রবাহ আরও তীব্র ও দীর্ঘস্থায়ী হচ্ছে, জাতিসংঘের সতর্কতা

    • By Sara
    • আগস্ট ১৬, ২০২৬
    • 6 views
    বিশ্বজুড়ে প্রচণ্ড তাপপ্রবাহ আরও তীব্র ও দীর্ঘস্থায়ী হচ্ছে, জাতিসংঘের সতর্কতা

    ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির মৃত্যু, মিশরে হাসপাতালে ভর্তি ১৮

    • By Sara
    • আগস্ট ১৬, ২০২৬
    • 6 views
    ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির মৃত্যু, মিশরে হাসপাতালে ভর্তি ১৮

    সোনারগাঁয়ে ৩ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস, বিচ্ছিন্ন অবৈধ গ্যাস সংযোগ

    • By Sara
    • আগস্ট ১৬, ২০২৬
    • 4 views
    সোনারগাঁয়ে ৩ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস, বিচ্ছিন্ন অবৈধ গ্যাস সংযোগ

    বাংলাদেশের এই জয় বিশ্বের কাছে একটি বার্তা: তামিম ইকবাল

    • By Sara
    • আগস্ট ১৬, ২০২৬
    • 4 views
    বাংলাদেশের এই জয় বিশ্বের কাছে একটি বার্তা: তামিম ইকবাল

    শেষ ম্যাচে ২৩৭ রানে উড়িয়ে মালয়েশিয়াকে ধবলধোলাই করল বাংলাদেশ

    • By Sara
    • আগস্ট ১৬, ২০২৬
    • 5 views
    শেষ ম্যাচে ২৩৭ রানে উড়িয়ে মালয়েশিয়াকে ধবলধোলাই করল বাংলাদেশ