হঠাৎ ১৬ কেজি ওজন কমার কারণ জানালেন সালমান

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্ক : চোখেমুখে ক্লান্তি, ঝরেছে অনেকটা ওজন, মাথা ঢাকা টুপিতে, ম্লান মুখ— সম্প্রতি ভাইরাল হওয়া ছবিতে সালমান খানকে এমন লুকে দেখে চিন্তায় পড়ে গিয়েছিলেন অনেকেই। এতে করে ভক্তদের মনে প্রশ্ন জাগছিল যে, সালমান হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন কিনা। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন অনেকেই। অবশেষে সেই জল্পনার জবাব দিলেন অভিনেতা।  প্রশ্নের জবাব নিজেই দিলেন ‘ভাইজান’ নিজেই।

সালমান জানান, ইচ্ছাকৃতভাবেই ১৬ কেজি ওজন কমিয়েছেন তিনি। এটি তার পরিকল্পিত ফিটনেস সফরেরই অংশ, তাই উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ভাই সোহেল খানের সঙ্গে কথোপকথনের সময়েই নিজের ফিটনেস নিয়ে খোলাখুলি কথা বলেন সালমান।

তিনি জানান, নিয়মিত শারীরচর্চা করছেন এবং ওজন কমিয়েছেন। জবাবে সোহেল জানান, তিনিও ১২ কেজি ওজন ঝরিয়েছেন। তখনই সালমান বলেন, আমি ১৬ কেজি ওজন কমিয়েছি। এর মাধ্যমে তিনি স্পষ্ট করে দেন, সাম্প্রতিক শারীরিক পরিবর্তন তার দীর্ঘদিনের পরিশ্রমের ফল। এতে উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। নিজের ভালোর জন্যই ওজন কমিয়েছেন তিনি।

সালমান আরও জানান, সামনে একাধিক কাজ রয়েছে। সেই কারণেই তিনি এখনো ওজন কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আরও বেশ কিছুটা ওজন কমাতে চান তিনি।

সম্প্রতি মুম্বাইয়ের ‘স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি’র দফতরে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমান। সেখানে সংস্থার নতুন ‘ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার’-এর উদ্বোধন করেন তিনি। তবে অনুষ্ঠান শেষে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরেই শুরু হয়েছে জল্পনা। কেউ কেউ সালমানকে দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, এ কী অবস্থা নব্বই দশকের সুদর্শন নায়কের? কী হয়েছে তার?

সালমান নিজের কায়দাতেই এসব উদ্বেগের জবাব দিয়েছেন। গভীর রাতে নিজের বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছিলেন সালমান। সেই ছবির মাধ্যমে অনুরাগীদের আশ্বস্ত করার চেষ্টা করেছিলেন তিনি। এবার বিশদে জানালেন, কেন তার ওজন কমেছে।

  • Related Posts

    ‘সে তার স্বামীর ক্ষমতা দেখাল, আমিও সবকিছু প্রকাশ করব’- তানজিন তিশা

    বিনোদন ডেস্কঃ শাড়ি আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এর পরপরই আদালত প্রাঙ্গণে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী। মামলার ঘটনাকে ‌‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার (১৩…

    দুর্নীতি বিতর্কে অভিনেতা নাসিরুদ্দিন শাহকে কটাক্ষ কঙ্গনার

    বিনোদন ডেস্ক : রাজনৈতিক নিরপেক্ষতা ও প্রতিবাদী অবস্থান নিয়ে শুরু হওয়া বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ ও বহুমুখী শিল্পী পীযূষ মিশ্রর মধ্যকার বাকযুদ্ধে এবার সরাসরি নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ সম্বোধন করে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দেশে ফিরলেন ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী

    দেশে ফিরলেন ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী

    নবম পে-স্কেল জুলাই থেকেই আংশিক বাস্তবায়নের প্রস্তাব, কার বেতন কত

    • By admin admon
    • আগস্ট ১৩, ২০২৬
    • 5 views
    নবম পে-স্কেল জুলাই থেকেই আংশিক বাস্তবায়নের প্রস্তাব, কার বেতন কত

    বিশ্বকাপের সময়ের কিছুই তো তুমি জানতে পারলে না বাবা: লিওনেল মেসি

    • By admin admon
    • আগস্ট ১৩, ২০২৬
    • 6 views
    বিশ্বকাপের সময়ের কিছুই তো তুমি জানতে পারলে না বাবা: লিওনেল মেসি

    অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাসের স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশ

    • By admin admon
    • আগস্ট ১৩, ২০২৬
    • 6 views
    অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাসের স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশ

    ‘সে তার স্বামীর ক্ষমতা দেখাল, আমিও সবকিছু প্রকাশ করব’- তানজিন তিশা

    • By admin admon
    • আগস্ট ১৩, ২০২৬
    • 6 views
    ‘সে তার স্বামীর ক্ষমতা দেখাল, আমিও সবকিছু প্রকাশ করব’- তানজিন তিশা

    বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক

    • By admin admon
    • আগস্ট ১৩, ২০২৬
    • 10 views
    বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক