টপ এন্ড টি-টোয়েন্টির সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভিক্টোরিয়া

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্কঃ অস্ট্রেলিয়ার ডারউইনে চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিফাইনালের চার দল চূড়ান্ত হয়েছে। শেষ চারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ এইচপি, অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি, ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি ও নিউজিল্যান্ড ‘এ’ দল।

পয়েন্ট টেবিলের নিয়ম অনুযায়ী, দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ এইচপি সেমিফাইনালে মুখোমুখি হবে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির। অন্য সেমিফাইনালে শীর্ষ দল অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির প্রতিপক্ষ নিউজিল্যান্ড ‘এ’।

ছয় ম্যাচে পাঁচটি জয় নিয়ে ১০ পয়েন্ট করে পেয়েছে অ্যাডিলেড ও বাংলাদেশ এইচপি। তবে রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে অ্যাডিলেড। বাংলাদেশ এইচপি আছে দ্বিতীয় স্থানে।

ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমিও ছয় ম্যাচে পাঁচ জয় নিয়ে ১০ পয়েন্ট অর্জন করেছে। তবে রান রেটে পিছিয়ে থাকায় তারা তৃতীয় অবস্থানে রয়েছে।

অন্যদিকে নিউজিল্যান্ড ‘এ’, নর্দার্ন টেরিটরি স্ট্রাইক ও হায়দরাবাদ কিংসম্যান একাডেমি ছয় ম্যাচে তিনটি করে জয় পেয়েছে। রান রেটে এগিয়ে থাকায় নিউজিল্যান্ড ‘এ’ চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।

আগামী রোববার ৩০ আগস্ট বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় একটি সেমিফাইনাল এবং সকাল ৭টায় অন্য সেমিফাইনাল শুরু হবে। একই দিন বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে ফাইনাল।

শেষ চারে বাংলাদেশের সামনে এখন শিরোপার পথে আরও একটি বাধা ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি। জয় পেলেই ফাইনালের টিকিট নিশ্চিত করবে বাংলাদেশ এইচপি।

  • Related Posts

    বিপিএল অত্যন্ত জনপ্রিয়, এ ধরনের টুর্নামেন্ট প্রতি বছরই হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

    ক্রীড়া ডেস্ক : দেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলতি বছর আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিপিএল না হওয়ার এই সিদ্ধান্তের বিষয়ে কিছুই…

    এবার পাকিস্তানকে গোলবন্যায় ভাসিয়ে বাংলাদেশের বড় জয়

    ক্রীড়া ডেস্ক : জুনিয়র এশিয়া কাপে প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়ার পর আজ রবিবার দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৫-১ গোলে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। টানা দুই…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    কার পেনশন কত বাড়বে

    • By admin admon
    • সেপ্টেম্বর ৭, ২০২৬
    • 1 views
    কার পেনশন কত বাড়বে

    সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা

    সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা

    দিল্লিতে ছয়তলা ভবন ধসে নিহত ৬, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

    দিল্লিতে ছয়তলা ভবন ধসে নিহত ৬, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

    সৌদিসহ মধ্যপ্রাচ্যের প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার আন্তরিক: বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী

    • By Sara
    • সেপ্টেম্বর ৬, ২০২৬
    • 7 views
    সৌদিসহ মধ্যপ্রাচ্যের প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার আন্তরিক: বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী

    হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান

    • By Sara
    • সেপ্টেম্বর ৬, ২০২৬
    • 6 views
    হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান

    বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট, কমেছে হ্রদের পানির উচ্চতা

    • By Sara
    • সেপ্টেম্বর ৬, ২০২৬
    • 8 views
    বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট, কমেছে হ্রদের পানির উচ্চতা