আজ থেকে একাদশে ভর্তির আবেদন শুরু

image_pdfSaveimage_print

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ ও আলিম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন আজ বুধবার থেকে শুরু হচ্ছে। আবেদন চলবে আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষে ২৩ সেপ্টেম্বর একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নীতিমালা অনুযায়ী, কোনো ভর্তি পরীক্ষা ছাড়াই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সম্পূর্ণ অনলাইনে ভর্তি করা হবে। প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।

বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির আসনের ৭ শতাংশ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত থাকবে। বাকি ৯৩ শতাংশ আসনে মেধার ভিত্তিতে ভর্তি করা হবে।

আগামী ১২ থেকে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের ফলে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। একই সময়ে পছন্দক্রম পরিবর্তনের সুযোগও থাকবে।

নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়। এরপর ১৯ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত ভর্তি নিশ্চায়নের সময় থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন ও নির্বাচন বাতিল হবে।

চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

  • Related Posts

    মেহেরপুরে বই দেখে পরীক্ষা: ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি

    ডেস্ক নিউজঃ মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় বই দেখে পরীক্ষা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা…

    জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর

    জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৬ এর সময় সূচি ঘোষণা করা হয়েছে। সূচি অনুযায়ী ৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে। রবিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ সূচি ঘোষণা করা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    কার পেনশন কত বাড়বে

    • By admin admon
    • সেপ্টেম্বর ৭, ২০২৬
    • 4 views
    কার পেনশন কত বাড়বে

    সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা

    সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা

    দিল্লিতে ছয়তলা ভবন ধসে নিহত ৬, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

    দিল্লিতে ছয়তলা ভবন ধসে নিহত ৬, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

    সৌদিসহ মধ্যপ্রাচ্যের প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার আন্তরিক: বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী

    • By Sara
    • সেপ্টেম্বর ৬, ২০২৬
    • 7 views
    সৌদিসহ মধ্যপ্রাচ্যের প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার আন্তরিক: বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী

    হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান

    • By Sara
    • সেপ্টেম্বর ৬, ২০২৬
    • 6 views
    হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান

    বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট, কমেছে হ্রদের পানির উচ্চতা

    • By Sara
    • সেপ্টেম্বর ৬, ২০২৬
    • 8 views
    বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট, কমেছে হ্রদের পানির উচ্চতা