ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতির রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ৮১

image_pdfSaveimage_print

ইয়েমেনের তাইজ ও লোহিত সাগরীয় অঞ্চলে সরকারি বাহিনী এবং হুতি বিদ্রোহীদের মধ্যে তীব্র সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৮১ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) থেকে লোহিত সাগরের উপকূলীয় অঞ্চলগুলোতে ইয়েমেনের হুতি বিদ্রোহী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষে এ প্রাণহানি ঘটে।

দুই সামরিক কর্মকর্তা ও চিকিৎসা সূত্রের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

লোহিত সাগর উপকূলের একজন সামরিক কর্মকর্তা তাঁর ২৪ জন সেনা নিহতের কথা জানিয়েছেন। অন্যদিকে, তাইজের অভ্যন্তরীণ অঞ্চলের অপর এক কর্মকর্তা জানিয়েছেন, সেখানে তাঁর ১৫ জন সেনা নিহত হয়েছেন।

এএফপি জানিয়েছে, হুতিদের নিয়ন্ত্রণাধীন এলাকার চিকিৎসা সূত্র অনুযায়ী তাদের অন্তত ৪২ জন যোদ্ধা নিহত হয়েছেন।

উল্লেখ্য-বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) লোহিত সাগরের উপকূলীয় এলাকা ও তাইজ অঞ্চলের আশপাশে হুতি বাহিনী রকেট এবং ড্রোন হামলার পাশাপাশি স্থল অভিযান শুরু করলে নতুন করে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

সূত্র: আল-জাজিরা।

  • Related Posts

    হুতি বিরোধী অভিযানে অংশ নিতে চায় ইসরায়েল, নিষেধ করেছেন সৌদি যুবরাজ

    আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধের শক্ত ঘাঁটি খুঁজছেন, ঠিক সেই সময়েই তার এক বড় ধরনের পরিকল্পনায় বাধ সাধল সৌদি আরব। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের…

    মেক্সিকোতে ঘূর্ণিঝড় র‌্যাচেলের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৪

    আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় র‌্যাচেলের আঘাতে সৃষ্ট ভারী বৃষ্টি ও প্রবল বাতাসের কারণে মৃতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। সোমবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দরপত্রে প্রভাব বিস্তার ও সম্পদের উৎস নিয়ে প্রশ্ন, গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ফিরোজ হাসানকে ঘিরে তদন্তের দাবি

    • By admin admon
    • অক্টোবর ১৪, ২০২৬
    • 4 views
    দরপত্রে প্রভাব বিস্তার ও সম্পদের উৎস নিয়ে প্রশ্ন, গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ফিরোজ হাসানকে ঘিরে তদন্তের দাবি

    চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু

    • By admin admon
    • অক্টোবর ১৪, ২০২৬
    • 5 views
    চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু

    নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    ফরিদপুর মেডিকেলে দুদকের অভিযানে কোটি টাকার দুর্নীতির প্রমাণ

    • By admin admon
    • অক্টোবর ১৪, ২০২৬
    • 10 views
    ফরিদপুর মেডিকেলে দুদকের অভিযানে কোটি টাকার দুর্নীতির প্রমাণ

    হুতি বিরোধী অভিযানে অংশ নিতে চায় ইসরায়েল, নিষেধ করেছেন সৌদি যুবরাজ

    • By admin admon
    • অক্টোবর ১৪, ২০২৬
    • 7 views
    হুতি বিরোধী অভিযানে অংশ নিতে চায় ইসরায়েল, নিষেধ করেছেন সৌদি যুবরাজ

    সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী