সৌদির তেল স্থাপনায় ফের হামলা

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের জিজান শহরে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর তেল স্থাপনায় ফের হামলার ঘটনা ঘটেছে। সোমবারের এই হামলায় স্থাপনাটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা হচ্ছে।

বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাতে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, গত মাসের হামলার পর জিজানে সৌদি আরামকোর তেল অবকাঠামোতে এটি নতুন হামলা। একজন সূত্রের দাবি, সর্বশেষ হামলার মাত্রা আগের হামলার কাছাকাছি।

সৌদি আরামকো তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে মন্তব্য করেনি। তবে হামলার খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যায়। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৯৭ ডলারে উঠে যায়।

ইয়েমেন সীমান্তের কাছে অবস্থিত জিজান সৌদি আরবের গুরুত্বপূর্ণ শিল্প ও জ্বালানি কেন্দ্র। শহরটির আরামকো স্থাপনা অতীতেও হামলার লক্ষ্য হয়েছে। তবে সোমবারের হামলার দায় এখনো কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।

ইরান-সমর্থিত হুথিদের সঙ্গে সৌদি আরবের উত্তেজনা নতুন করে বাড়ার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। গত কয়েক সপ্তাহে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোকে ঘিরে একাধিক হামলার ঘটনা ঘটেছে।

জিজানে প্রতিদিন প্রায় ৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতাসম্পন্ন একটি বড় শোধনাগার রয়েছে। ফলে সেখানে হামলার ঘটনা আন্তর্জাতিক জ্বালানি বাজারেও উদ্বেগ তৈরি করেছে।

সৌদি আরামকোর প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন নাসের এর আগে জানিয়েছিলেন, আগের হামলার কারণে তেল উৎপাদনে কিছুটা বিঘ্ন ঘটলেও কোম্পানির কার্যক্রম ও আর্থিক অবস্থায় উল্লেখযোগ্য প্রভাব পড়েনি।

নতুন হামলার পর জিজান স্থাপনার কার্যক্রমে কী ধরনের প্রভাব পড়েছে, তা জানতে ক্ষয়ক্ষতির মূল্যায়ন শেষ হওয়ার অপেক্ষা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • Related Posts

    ইয়েমেনে ঘরছাড়া ২ লাখ মানুষ, শস্য ও লতাপাতা কুড়িয়ে খাচ্ছে শিশুরা!

    আন্তর্জাতিক ডেস্ক : টানা ২০ দিনের বেশি সময় ধরে ঘরছাড়া শিশুরা শিবিরের কাছের উপত্যকা থেকে বুনো শস্য ও গাছপালা কুড়িয়ে আনছে। তারপর নিজেরাই আগুন জ্বালিয়ে সেগুলো রান্না করে ক্ষুধা মেটাচ্ছে।…

    ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের

    আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচি মেডিকেয়ারে থাকা দুই কোটিরও বেশি প্রবীণ নাগরিককে এককালীন ৯০ ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। মাসিক চিকিৎসা বিমার প্রিমিয়ামের খরচ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বিআইডব্লিউটিএর মেগা প্রকল্পে পাইলিং কেলেঙ্কারির অভিযোগ: ৫০০ মিমির বদলে ৩০০, ৪০.৫০ মিটারের স্থলে ২৩ মিটার—১০ রডের জায়গায় ৭, নকশা বদলে কোটি টাকা আত্মসাতের দাবি

    • By admin admon
    • অক্টোবর ৬, ২০২৬
    • 40 views
    বিআইডব্লিউটিএর মেগা প্রকল্পে পাইলিং কেলেঙ্কারির অভিযোগ: ৫০০ মিমির বদলে ৩০০, ৪০.৫০ মিটারের স্থলে ২৩ মিটার—১০ রডের জায়গায় ৭, নকশা বদলে কোটি টাকা আত্মসাতের দাবি

    ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার আমিনুল ইসলামের বিরুদ্ধে শুল্ক ফাঁকি, ঘুষ ও চোরাচালানে সহযোগিতার অভিযোগ—৩০ কোটি টাকার পণ্য খালাসের তদন্ত দাবি

    • By admin admon
    • অক্টোবর ৬, ২০২৬
    • 15 views
    ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার আমিনুল ইসলামের বিরুদ্ধে শুল্ক ফাঁকি, ঘুষ ও চোরাচালানে সহযোগিতার অভিযোগ—৩০ কোটি টাকার পণ্য খালাসের তদন্ত দাবি

    বন উজাড়, জোত-টিপি ও বদলি-বাণিজ্যের অভিযোগ: লামার ডিএফও মোস্তাফিজুর রহমানকে ঘিরে অনিয়মের বিস্তর অভিযোগ

    • By admin admon
    • অক্টোবর ৬, ২০২৬
    • 49 views
    বন উজাড়, জোত-টিপি ও বদলি-বাণিজ্যের অভিযোগ: লামার ডিএফও মোস্তাফিজুর রহমানকে ঘিরে অনিয়মের বিস্তর অভিযোগ

    কক্সবাজারে এক লাখ ইয়াবা উদ্ধার

    • By admin admon
    • অক্টোবর ৬, ২০২৬
    • 10 views
    কক্সবাজারে এক লাখ ইয়াবা উদ্ধার

    ‘ক্যাশিয়ার’ পরিচয়ে কমিশন বাণিজ্যের অভিযোগ, শত কোটি টাকার সম্পদের দাবিতে গণপূর্তের কায়কোবাদ

    • By admin admon
    • অক্টোবর ৬, ২০২৬
    • 29 views
    ‘ক্যাশিয়ার’ পরিচয়ে কমিশন বাণিজ্যের অভিযোগ, শত কোটি টাকার সম্পদের দাবিতে গণপূর্তের কায়কোবাদ

    চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে

    • By admin admon
    • অক্টোবর ৬, ২০২৬
    • 10 views
    চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে