প্রথমবারের মতো বিদেশি লিগে দল পেলেন আরিফুল

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের তরুণ ক্রিকেট আরিফুল ইসলাম। সর্বশেষ টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন তিনি। এবার প্রথমবারের মতো বিদেশি লিগে দল পেলেন এই তরুণ টাইগার ক্রিকেটার।

আসন্ন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) খেলবেন আরিফুল। কর্ণালি ইয়াকসের হয়ে মাঠ মাতাবেন তিনি। এনপিএলে একই দলের হয়ে খেলবেন আরেক বাংলাদেশি ক্রিকেটার আকবর আলি।

বাংলাদেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এটাই হবে আরিফুলের প্রথম লিগে খেলা। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ছাড়া অন্য কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেননি তিনি।

বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের হয়ে টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে দারুণ পারফরম্যান্স করেছেন ডানহাতি ব্যাটার আরিফুল। সাত ম্যাচে ৩৬.৫০ গড়ে ও ১৩৮.৬০ স্ট্রাইক রেটে করেছেন ২১৯ রান। আগ্রাসী ব্যাটিংয়ে তুলে নিয়েছেন দুটি ফিফটিও। টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি।

  • Related Posts

    চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

    ক্রীড়া ডেস্ক : রোমার মাঠে রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে নেমে কিলিয়ান এমবাপ্পে চ্যাম্পিয়নস লিগে ১০০ ম্যাচ খেলা সর্বকনিষ্ঠ ফুটবলার হওয়ার মাইলফলক স্পর্শ করেছেন। বর্তমানে তার বয়স ২৭ বছর। এই বিশেষ…

    লাল কার্ড দেখে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হামজা চৌধুরী

    ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়নশিপে পোর্টসমাউথের বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরেছে শেফিল্ড ইউনাইটেড। হারের ম্যাচে হামজা চৌধুরী দেখেছেন লাল কার্ড। তাই পরবর্তী ম্যাচে বাংলাদেশের এই মিডফিল্ডারকে ছাড়াই মাঠে নামতে হবে দলটিকে। ফ্রাটন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সৌদির আকাশসীমা ও বিমানবন্দরগুলো সম্পূর্ণ অনিরাপদ, হুতির হুঁশিয়ারি

    সৌদির আকাশসীমা ও বিমানবন্দরগুলো সম্পূর্ণ অনিরাপদ, হুতির হুঁশিয়ারি

    শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু

    শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু

    শারদীয় দুর্গোৎসব শুরু আজ

    শারদীয় দুর্গোৎসব শুরু আজ

    গভীর রাতে গুলশানের দুই ক্লাবে মাদকবিরোধী অভিযান

    গভীর রাতে গুলশানের দুই ক্লাবে মাদকবিরোধী অভিযান

    ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম-রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত

    • By Sara
    • অক্টোবর ১৫, ২০২৬
    • 14 views
    ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম-রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত

    বাংলাদেশের নদীপথে ভারতের নতুন বাণিজ্যযাত্রা

    • By Sara
    • অক্টোবর ১৫, ২০২৬
    • 12 views
    বাংলাদেশের নদীপথে ভারতের নতুন বাণিজ্যযাত্রা