মানুষের জীবনের মূল্য ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজ : সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য সরকারের পাশাপাশি পরিবহন মালিকদের পক্ষ থেকেও ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

তিনি বলেছেন, প্রতিদিন সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছেন। এর বিপরীতে যে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, তা অতি নগণ্য। মানুষের জীবনের মূল্য মাত্র পাঁচ লাখ টাকা হতে পারে না।

বৃহস্পতিবার কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুমিল্লা বিআরটিএর ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের স্বজনদের মধ্যে ১ কোটি ২১ লাখ টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনিরুল হক চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বা অঙ্গহানির ক্ষতি কোনো অর্থ দিয়েই পূরণ করা সম্ভব নয়। একজন মানুষের জীবনের দাম পাঁচ লাখ টাকা নয়। সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে দুঃসময়ে কিছুটা আর্থিক স্বস্তি দেওয়ার চেষ্টা করছে। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকেও দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা উচিত।

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিআরটিএসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সঙ্গে নিয়ে কাজ করা হচ্ছে।

বিআরটিএ জানায়, কুমিল্লা জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত ও ছয়জন আহত হয়েছেন। ২৭টি পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের মধ্যে মোট ১ কোটি ২১ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুন। উপস্থিত ছিলেন কুমিল্লা বিআরটিএর সহকারী পরিচালক মো. ফারুক আলম, আবদুল্লাহ আল মামুন, সহকারী রাজস্ব কর্মকর্তা লিটন কুমার দে, মোটরযান পরিদর্শক মো. তাজুল ইসলামসহ বিআরটিএর অন্যান্য কর্মকর্তা।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন নিরাপদ চালক চাই সংগঠনের সভাপতি আজাদ সরকার লিটন, পরিবহন মালিক প্রতিনিধি আবদুস সালাম, শ্রমিক প্রতিনিধি খন্দকার কামরুল হাসান টিপু ও সাংবাদিক মাহফুজ নান্টু। অনুষ্ঠান শেষে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহযোগিতার চেক তুলে দেন এমপি মনিরুল হক চৌধুরী।

  • Related Posts

    উত্তরার সড়কে প্রায় ৪ ঘণ্টা অবরোধ পোশাকশ্রমিকদের, ধাওয়া দিয়ে সরাল পুলিশ

    ডেস্ক নিউজ : বকেয়া বেতন, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় পৌনে চার ঘণ্টা অবরোধের পর সড়ক থেকে পোশাকশ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল আটটা…

    কুর্মিটোলায় সড়ক পারাপারের সময় দুর্ঘটনায় নারীর মৃত্যু

    রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সামনে সড়ক পার হওয়ার সময়ে দ্রুতগতির মোটরসাইকেল দেখে আতঙ্কিত হয়ে পেছনে সরে যেতে গিয়ে পড়ে এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে মোসা. মিজান বেগম (৪৬) নামে এক নারীর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু

    শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু

    শারদীয় দুর্গোৎসব শুরু আজ

    শারদীয় দুর্গোৎসব শুরু আজ

    গভীর রাতে গুলশানের দুই ক্লাবে মাদকবিরোধী অভিযান

    গভীর রাতে গুলশানের দুই ক্লাবে মাদকবিরোধী অভিযান

    ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম-রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত

    • By Sara
    • অক্টোবর ১৫, ২০২৬
    • 14 views
    ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম-রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত

    বাংলাদেশের নদীপথে ভারতের নতুন বাণিজ্যযাত্রা

    • By Sara
    • অক্টোবর ১৫, ২০২৬
    • 12 views
    বাংলাদেশের নদীপথে ভারতের নতুন বাণিজ্যযাত্রা

    মদিনা অঞ্চলে ক্রুজ মিসাইল ভূপাতিতের দাবি সৌদি জোটের, অস্বীকার হুথিদের

    • By Sara
    • অক্টোবর ১৫, ২০২৬
    • 16 views
    মদিনা অঞ্চলে ক্রুজ মিসাইল ভূপাতিতের দাবি সৌদি জোটের, অস্বীকার হুথিদের