ত্রিদেশীয় সিরিজে লিটনের বদলি পারভেজ ইমন

ক্রীড়া ডেস্ক : ডান হিপ জয়েন্টের চোটের কারণে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। তাঁর বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন বাঁহাতি ব্যাটার পারভেজ হোসেন ইমন।

শনিবার (১৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে লিটনের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ডান হিপ জয়েন্টে অস্বস্তি অনুভব করায় তাঁর এমআরআই পরীক্ষা করানো হয়। পরীক্ষার রিপোর্টে চোট ধরা পড়ায় সিরিজের কোনো ম্যাচেই খেলতে পারবেন না এই উইকেটকিপার-ব্যাটার।

লিটনের চোট বাংলাদেশের জন্য বড় ধাক্কা। ত্রিদেশীয় সিরিজে অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল তাঁর। তবে টুর্নামেন্টের শুরুতেই চোটের কারণে ছিটকে যেতে হলো তাঁকে।

লিটনের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিচ্ছেন তাওহীদ হৃদয়। তাঁর অধিনায়কত্বে সিরিজে নিজেদের সামর্থ্য প্রমাণের চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

এদিকে লিটনের বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন। বিসিবি তাঁর অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। লিটনের অনুপস্থিতিতে দলের ব্যাটিং লাইনআপে অবদান রাখার পাশাপাশি নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ পাচ্ছেন এই বাঁহাতি ব্যাটার।