নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী
ডেস্ক নিউজ : বাংলাদেশের ২৯তম পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পেশাদার কূটনীতিক সালাহউদ্দিন নোমান চৌধুরী।
রবিবার তাকে এ পদে নিয়োগ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের স্থলাভিষিক্ত হচ্ছেন।
২০২৫ সালের জানুয়ারি থেকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। সরকার ইতোমধ্যে তাকে জাতিসংঘ থেকে সদরদফতরে ফিরিয়ে এনেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক জাপান সফরেও তিনি সঙ্গী হয়েছিলেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ার আগে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী।