নির্বাচনী ধাক্কার পর এশিয়া সফরে ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটদের কাছে বড় ব্যবধানে ধাক্কা খাওয়ার পর নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করতে এবং দেশের অভ্যন্তরীণ চাপ থেকে দৃষ্টি সরাতে এশিয়া সফরে বের হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরের মূল আকর্ষণ হিসেবে গতকাল মঙ্গলবার ফিলিপাইনের ম্যানিলায় কোয়াড নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি চীনের শেনজেন শহরে আজ বুধবার অনুষ্ঠিতব্য অ্যাপেক সম্মেলনে যোগ দিচ্ছেন। সেখানে মার্কিন স্বার্থরক্ষা ও বাণিজ্যিক আলোচনার পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের কূটনৈতিক চমক সৃষ্টির প্রস্তুতি নিচ্ছেন তিনি। বিশেষ করে আগামীকাল বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে তার ত্রিপক্ষীয় বৈঠকের জোরালো সম্ভাবনা রয়েছে। সেখানে বৈশ্বিক পরমাণু অস্ত্র মজুদ এবং মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে।

এশিয়া সফরের শুরুতেই ম্যানিলায় পৌঁছে থাইল্যান্ডের সঙ্গে একটি নতুন বাণিজ্যচুক্তি স্বাক্ষর করেছেন ট্রাম্প। এই চুক্তির আওতায় থাইল্যান্ড মার্কিনপণ্যের ওপর থেকে সমস্ত শুল্ক এবং উল্লেখযোগ্য বাধা তুলে নেবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে দুই দেশের বাণিজ্য সম্পর্ক জোরদার করতে থাইল্যান্ড অতিরিক্ত আড়াই বিলিয়ন ডলারের বেশি মার্কিন কৃষিপণ্য কিনবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে তার এই সফরকে ঘিরে ফিলিপাইনে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। দেশটির রাজধানী ম্যানিলা ও সেবুতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ‘ট্রাম্প গো ব্যাক’ স্লোগান দিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ‘পাক সিলিকা’ প্রযুক্তি উদ্যোগের প্রতিবাদ জানিয়েছেন। স্থানীয় আদিবাসী ও সাধারণ মানুষ আশঙ্কা করছেন, এই বিশাল শিল্প হাব তৈরির ফলে তাদের পূর্বপুরুষের জমি ও পরিবেশ ধ্বংস হয়ে যাবে। এ ছাড়া মধ্যপ্রাচ্যে মার্কিননীতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বাড়ায় সাধারণ মানুষের ক্ষোভও এই বিক্ষোভে প্রতিফলিত হয়েছে।

এদিকে ম্যানিলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উন প্রসঙ্গে এক চাঞ্চল্যকর মন্তব্য করেন ট্রাম্প। তিনি জানান, কিম জং-উন চীনের শেনজেনে অনুষ্ঠিতব্য অ্যাপেক সম্মেলনে যোগ দিতে আগ্রহী, যদিও বেইজিং এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি। তবে এই সম্মেলনে শি জিনপিং এবং ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সময় ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি কোনো আলোচনার পরিকল্পনা নেই বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে।

তবে ট্রাম্প জানিয়েছেন, তিনি শি জিনপিং ও পুতিন উভয়ের ওপরই চাপ সৃষ্টি করবেন যাতে তারা ইরান সংকট সমাধানে ভূমিকা রাখেন এবং যুদ্ধ বন্ধে এগিয়ে আসেন। এ ছাড়া ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার যে কোনো চক্রান্তের খবর তিনি খতিয়ে দেখছেন বলেও জানান।

এদিকে ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠক ঘিরে গভীর উদ্বেগে রয়েছে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো। ইউরোপীয় কর্মকর্তা ও পশ্চিমা কূটনীতিকদের আশঙ্কা, বৈঠকে ট্রাম্প নির্ধারিত আলোচ্যসূচির বাইরে গিয়ে ইউক্রেন বা তাইওয়ান বিষয়ে এমন কোনো অবস্থান নিতে পারেন, যা মিত্রদের স্বার্থ ক্ষুণœ করবে।

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে নিয়ন্ত্রণ হারানোর ফলে ট্রাম্পের অভ্যন্তরীণ রাজনৈতিক ক্ষমতা অনেকটাই খর্ব হয়েছে। এ ছাড়া এনভিডিয়ার প্রধানের আকস্মিক পদত্যাগ এবং গোয়েন্দা কেলেঙ্কারির ঘটনা তার প্রশাসনকে নতুন বিপাকে ফেলেছে। এই প্রেক্ষাপটে এশিয়া সফরকে তিনি বিশ্বমঞ্চে নিজের নেতৃত্ব জাহির করার বড় সুযোগ হিসেবে দেখছেন। ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও রাষ্ট্রীয় ভোজসভায় অংশ নেন তিনি।