টেকনাফে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৮ জিম্মি উদ্ধার

টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে নারী ও শিশুসহ আট রোহিঙ্গাকে উদ্ধার করেছে যৌথ বাহিনী।

রোববার (২২ নভেম্বর) এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জিম্মি অবস্থায় থাকা নারী ও শিশুসহ আটজন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মানবপাচারকারী চক্রের সদস্যদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রক্রিয়াধীন।