নেত্রকোনায় ইউএনও অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড

ডেস্ক নিউজ : নেত্রকোনার খালিয়াজুরি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউএনওর কক্ষের টেলিভিশন, নথিপত্র, আসবাব ও বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে। বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

পাশাপাশি অফিসটি বন্ধ থাকায় এ ঘটনায় কেউ হতাহত হননি।

প্রত্যক্ষদর্শী ও ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, ভোরে কার্যালয়ের পাহারাদার অলি মিয়া দ্বিতীয় তলার বারান্দায় বসে পাহারা দিচ্ছিলেন। নিচে দুজন গ্রাম পুলিশ দায়িত্বে ছিলেন। এ সময় অলি মিয়া পোড়া গন্ধ পেয়ে গ্রাম পুলিশদের ডাকেন। পরে তারা খোঁজাখুঁজি করে ইউএনওর কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখেন। কক্ষের তালা খুলে ভেতরে গিয়ে টেলিভিশনের সুইচ বোর্ডে আগুন জ্বলতে দেখেন তারা।