মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গণশুনানি, সব দলকে চিঠি দিচ্ছে ট্রাইব্যুনাল

ডেস্ক নিউজঃ সারাদেশে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ নিয়ে গণশুনানি আয়োজনের জন্য সব রাজনৈতিক দলকে চিঠি দিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (২৫ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ নিয়ে গণশুনিশের বিষয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

তিনি বলেন, বিভিন্ন অপরাধে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের যারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছে বা দিচ্ছে, তাদেরও প্রচলিত আইনে আলাদাভাবে বিচারের সুযোগ রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুমের মামলার তদন্ত চলছে জানিয়ে আমিনুল ইসলাম বলেন, শিগগিরই এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।