কক্সবাজার সৈকতে প্যারাসেলিং থেকে ছিটকে পড়ে প্রাণ গেল পর্যটকের

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ কক্সবাজারের দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে অক্ষর শৌভিক রায় (৩১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি খুলনা সদরের বানিয়াখামার এলাকার শেখর রায়ের ছেলে।

শনিবার (১ আগস্ট) বেলা ১টার দিকে কলাতলীর দরিয়ানগর এলাকায় ‘ফরিদের প্যারাসাইলিংয়ে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত শৌভিক রায় খুলনা জেলার বাসিন্দা। তিনি ৯ সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, প্যারাসেইলিং চলাকালে হঠাৎ নিরাপত্তা হারনেস থেকে শৌভিক ছিটকে সমুদ্রে পড়ে গুরুতর আহত হন। পরে ‘সি-স্পোর্টস’ প্যারাসাইলিং কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহতের স্বজন ও সফরসঙ্গীদের আহাজারিতে হাসপাতাল এলাকা ভারী হয়ে ওঠে।

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান গণমাধ্যমকে বলেন, দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করার সময় সমুদ্রে পড়ে ওই পর্যটক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুবক্তগীন মোহাম্মদ সহেল বলেন, দুপুর ২টা ১০ মিনিটে শৌভিককে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে কক্সবাজারে প্যারাসেইলিং পরিচালিত হলেও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর কোনো নজরদারি নেই। একের পর এক দুর্ঘটনার পরও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থাও নেওয়া হয়নি। এর আগে আরও কয়েকটি দুর্ঘটনার পর প্রশাসন প্যারাসেলিং বন্ধে নোটিশ দিলেও পক্ষকাল না যেতেই রহস্যজনকভাবে ফের চালু হয় অনিরাপদ এ পর্যটন বিনোদন।

  • Related Posts

    তিন দিনের মধ্যে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা

    ডেস্ক নিউজ : আগামী ৭২ ঘণ্টায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা দেখা দিয়েছে দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলায়। একই সময়ে সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রাম, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে…

    জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার

    ডেস্ক নিউজ : গত জুলাই মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত আট বছরে জুলাই মাসে আসা রেমিট্যান্সের মধ্যে এই পরিমাণ সর্বোচ্চ বলে জানা গেছে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    তিন দিনের মধ্যে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা

    • By Reporter
    • আগস্ট ২, ২০২৬
    • 7 views
    তিন দিনের মধ্যে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা

    জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার

    • By Reporter
    • আগস্ট ২, ২০২৬
    • 6 views
    জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার

    দাবানল নেভানোর সময় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ

    • By Reporter
    • আগস্ট ২, ২০২৬
    • 5 views
    দাবানল নেভানোর সময় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ

    পাকিস্তানে বিক্ষোভস্থলের মাঝে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭

    • By Reporter
    • আগস্ট ২, ২০২৬
    • 5 views
    পাকিস্তানে বিক্ষোভস্থলের মাঝে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭

    টাঙ্গুয়ার হাওরে প্রবেশে নিষেধাজ্ঞা

    • By Reporter
    • আগস্ট ২, ২০২৬
    • 6 views
    টাঙ্গুয়ার হাওরে প্রবেশে নিষেধাজ্ঞা

    রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে বাংলাদেশের শিমুর স্বর্ণ জয়

    • By Reporter
    • আগস্ট ২, ২০২৬
    • 6 views
    রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে বাংলাদেশের শিমুর স্বর্ণ জয়