সোনারগাঁয়ে দুই হাসপাতালকে জরিমানা

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি বেসরকারি হাসপাতালকে মোট ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে গুরুতর ত্রুটির কারণে একটি হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।

ভ্রাম্যমাণ আদালত জানায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে রয়েল স্পেশালিস্ট হাসপাতাল এবং মেডি কেয়ার জেনারেল হাসপাতালে পরিদর্শন করা হয়। পরিদর্শনে দেখা যায়, উভয় প্রতিষ্ঠানের লাইসেন্সের মেয়াদ শেষ হলেও তা নবায়ন করা হয়নি। এছাড়া মেডিকেল বর্জ্য যথাযথভাবে অপসারণ না করে অপরিকল্পিতভাবে ফেলা হচ্ছিল। প্যাথলজি ল্যাবেও প্রয়োজনীয় মানদণ্ড অনুসরণ করা হয়নি, যা রোগীদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

এসব অনিয়মের দায়ে রয়েল স্পেশালিস্ট হাসপাতালকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং মেডি কেয়ার জেনারেল হাসপাতালকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময়ই জরিমানার অর্থ আদায় করা হয়। এছাড়া মেডি কেয়ার জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে গুরুতর অনিয়ম শনাক্ত হওয়ায় সেটি তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, জনগণের নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের নজরদারি ও আইনগত ব্যবস্থা নিয়মিতভাবে চলবে। অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

  • Related Posts

    হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে হাসপাতালে রোগীর চাপ

    ডেস্ক নিউজ : পাবনার ভাঙ্গুড়ায় হঠাৎ করে বেড়েছে হাম ও ডেঙ্গু রোগীর সংখ্যা। শিশুদের পাশাপাশি বিভিন্ন বয়সী নারী-পুরুষও এসব রোগে আক্রান্ত হচ্ছেন। প্রতিদিন জ্বর ও বিভিন্ন উপসর্গ নিয়ে ভাঙ্গুড়া ৫০…

    চুয়াডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

    চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আক্তাউর রহমান মুকুলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আলোকদিয়া বাজার এলাকায় নিজ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস, থাকতে পারে পুরুষ আসনও

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 17 views
    নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস, থাকতে পারে পুরুষ আসনও

    তীব্র খাদ্যসংকট এড়াতে হরমুজ প্রণালিতে সার চলাচলের সুযোগ চায় জাতিসংঘ

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 19 views
    তীব্র খাদ্যসংকট এড়াতে হরমুজ প্রণালিতে সার চলাচলের সুযোগ চায় জাতিসংঘ

    হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে হাসপাতালে রোগীর চাপ

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 20 views
    হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে হাসপাতালে রোগীর চাপ

    ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 18 views
    ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়

    সেমিতে প্রথমার্ধে গোলশূন্য বাংলাদেশ-পাকিস্তান

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 14 views
    সেমিতে প্রথমার্ধে গোলশূন্য বাংলাদেশ-পাকিস্তান

    নিজে নিজেই জায়গা বদলাত ম্যানিকুইন! ভৌতিক অভিজ্ঞতার কথা জানালেন শ্রুতি

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 13 views
    নিজে নিজেই জায়গা বদলাত ম্যানিকুইন! ভৌতিক অভিজ্ঞতার কথা জানালেন শ্রুতি
    ০১ আগস্ট ২০২৬

    সোনারগাঁয়ে দুই হাসপাতালকে জরিমানা

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob