নড়াইলে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

image_pdfSaveimage_print

নড়াইলে সড়ক দুর্ঘটনায় সবুজ মোল্যা (৩৬) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামের আবুল কালামের ছেলে।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলী। এর আগে রবিবার দিবাগত রাতে কালিয়া-খুলনা সড়কের মাধবপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে ওই এলাকায় ইঞ্জিনচালিত ইজিবাইকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সবুজ মোল্যা। দুর্ঘটনাকবলিত ইজিবাইক ও মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৌমিক সাহা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মো. ইদ্রিস আলী বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • Related Posts

    কেরানীগঞ্জে উচ্ছেদের পরে আবারো দখলে ফুটপাত-সড়ক

    ডেস্ক নিউজ : ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে অভিযানের এক দিন না যেতেই আবারও উচ্ছেদ করা স্থান দখল হয়ে গেছে। আগের মতোই ফুটপাত ও সড়কের ওপর বসতে শুরু করেছে অবৈধ দোকানপাট। এতে…

    পায়রা বন্দরে ৬২ হাজার টন কয়লা নিয়ে ভিড়ল মাদার ভ্যাসেল

    পটুয়াখালীর পায়রা বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে ৬২ হাজার ১০০ মেট্রিক টন কয়লাবোঝাই সিঙ্গাপুরের পতাকাবাহী মাদার ভ্যাসেল ‘এমভি এমবিএস তাইসি’। জাহাজটির আনা কয়লা পায়রা ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জ্বালানী হিসেবে ব্যবহৃত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    প্রতিদিন কমছে তাপমাত্রা, তিন মাসে ছয় শৈত্যপ্রবাহের পূর্বাভাস

    • By Sara
    • নভেম্বর ৪, ২০২৬
    • 0 views
    প্রতিদিন কমছে তাপমাত্রা, তিন মাসে ছয় শৈত্যপ্রবাহের পূর্বাভাস

    যুক্তরাষ্ট্রের নির্বাচনে ফের জয় পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান

    • By Sara
    • নভেম্বর ৪, ২০২৬
    • 0 views
    যুক্তরাষ্ট্রের নির্বাচনে ফের জয় পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান

    জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ফের ককটেল বিস্ফোরণ

    • By Sara
    • নভেম্বর ৪, ২০২৬
    • 0 views
    জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ফের ককটেল বিস্ফোরণ

    কেরানীগঞ্জে উচ্ছেদের পরে আবারো দখলে ফুটপাত-সড়ক

    • By Sara
    • নভেম্বর ৪, ২০২৬
    • 1 views
    কেরানীগঞ্জে উচ্ছেদের পরে আবারো দখলে ফুটপাত-সড়ক

    মাঠে সংঘর্ষে ফুটবলারের মৃত্যু, মুখ খুললেন সেই গোলকিপার

    • By Sara
    • নভেম্বর ৪, ২০২৬
    • 4 views
    মাঠে সংঘর্ষে ফুটবলারের মৃত্যু, মুখ খুললেন সেই গোলকিপার

    পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

    • By Sara
    • নভেম্বর ৪, ২০২৬
    • 3 views
    পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা