ব্রাহ্মণবাড়িয়ায় সোয়া ১০ লাখ মানুষকে খাওয়ানো হবে কলেরা টিকা

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজ : শনিবার শুরু হবে জেলা পর্যায়ে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। ব্রাহ্মণবাড়িয়ার জেলা সদর নবীনগর উপজেলার প্রায় সোয়া ১০ লাখ মানুষকে খাওয়ানো হবে এই ওরাল কলেরা টিকা।

বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রম-২০২৬ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে পরিকল্পনা ও সমন্বয় সভায় এই তথ্য জানানো হয়।

সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়ার সভাপতিত্বে ও সিভিল সার্জন কার্যালয়ের  মেডিকেল অফিসার ডাঃ মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত পরিকল্পনা ও সমন্বয় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক, ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ শাখাওয়াত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস প্রমুখ।

সভায় বলা হয়, কলেরা একটি মারাত্মক সংক্রামক ডায়রিয়াজনিত রোগ, যা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। দ্রুত পানিশুন্যতায় রোগীর অবস্থা গুরুত্বর হতে পারে। তবে সময় মতো চিকিৎসায় অধিকাংশ রোগী সুস্থ্য হয়।
ক্যাম্পেইনের আওতায় শনিবার (২২ আগষ্ট) থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম রাউন্ড (প্রথম ডোজ) এবং ২৬ সেপ্টেম্বর থেকে-২৫ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় রাউন্ড (দ্বিতীয় ডোজ) টিকাদান কর্মসূচী চলবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর ও নবীনগর উপজেলায় মোট ১০ লাখ ২৪ হাজার ৫০৯ জনকে খাওয়ানো হবে এই টিকা। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১১টি ইউনিয়নের ৩৩টি ওয়ার্ডে ৪ লাখ ২১ হাজার ৪৬০জন এবং নবীনগর উপজেলার ২০টি ইউনিয়নের ৬০ ওয়ার্ডে ৬ লাখ ৩ হাজার ৪৯জন জনকে এই টিকা খাওয়ানো হবে।

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল এবং নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থায়ী টিকাদান কেন্দ্র হিসেবে টিকাদান কার্যক্রম চলবে। মাঠ পর্যায়ে ১ হাজার ১২৩জন স্বাস্থ্য সহকারি ও টীম সদস্য এবং ৯৩জন সুপারভাইজার এর দায়িত্ব পালন করবেন। এছাড়াও টিম সদস্যগন বাড়ি-বাড়ি ও ঘরে ঘরে গিয়ে মানুষকে টিকা দিবেন। আলোচনা সভার আগে কলেরা রোগ বিষয়ে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সুবল দাস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন করেন।

সভায় সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া বলেন, সরকার জনগনের স্বাস্থ্য সেবার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কলেরা টিকার কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। টিকাদান সফলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পরিকল্পনা ও সমন্বয় সভায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. শাহীন ভূঁইয়া, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. হাসিবুল হকসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • Related Posts

    নাটোরে বিএনপির দু পক্ষের সংঘর্ষে আহত ৭

    ডেস্ক নিউজ : নাটোরের বড়াইগ্রামে বিআরটিসি বাস কাউন্টারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংঙ্কাজনক।…

    মায়ের অজান্তে ৫০ হাজার টাকায় শিশু বিক্রি

    ডেস্ক নিউজ : কুমিল্লার মুরাদনগরে মাত্র ৫০ হাজার টাকার বিনিময়ে ছয় মাস বয়সি এক শিশুকে অন্যের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে খালার বিরুদ্ধে। উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের মোস্তফাপুর সরেরপাড়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মাত্র ৬ হাজার টাকায় নির্মিত সিনেমার আয় ২৬ কোটি টাকা!

    • By Sara
    • আগস্ট ২০, ২০২৬
    • 0 views
    মাত্র ৬ হাজার টাকায় নির্মিত সিনেমার আয় ২৬ কোটি টাকা!

    নবনির্বাচিত রাষ্ট্রপতিকে দল-মতের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের আহ্বান চরমোনাই পীরের

    নবনির্বাচিত রাষ্ট্রপতিকে দল-মতের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের আহ্বান চরমোনাই পীরের

    বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন

    বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন

    নতুন পে-স্কেলের চূড়ান্ত ঘোষণা কবে, জানালেন অর্থ উপদেষ্টা

    • By Sara
    • আগস্ট ২০, ২০২৬
    • 3 views
    নতুন পে-স্কেলের চূড়ান্ত ঘোষণা কবে, জানালেন অর্থ উপদেষ্টা

    মুক্তি পেলে সেনাপ্রধানের সঙ্গে বিরোধে জড়াবেন না ইমরান খান

    • By Sara
    • আগস্ট ২০, ২০২৬
    • 4 views
    মুক্তি পেলে সেনাপ্রধানের সঙ্গে বিরোধে জড়াবেন না ইমরান খান

    সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনা আরামকোতে হুথিদের হামলার দাবি

    • By Sara
    • আগস্ট ২০, ২০২৬
    • 4 views
    সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনা আরামকোতে হুথিদের হামলার দাবি