কুমিল্লায় বিএনপি–জামায়াতের সংঘর্ষে আহত ১০ জন

image_pdfSaveimage_print

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার চৌদ্দগ্রামে ফেসবুক পোস্ট ও বক্তব্য নিয়ে বিরোধের জেরে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

রবিবার দিবাগত রাতে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। ভাঙচুর করা হয়েছে শহীদ আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কার্যালয় ও পাঁচটি মোটরসাইকেল। পরে কালিকাপুর ইউনিয়নের রাজারবাজার এলাকায় ইসলামী পাঠাগারেও ভাঙচুরের ঘটনা ঘটে।

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

জানা গেছে, রবিবার জগন্নাথদিঘি ইউনিয়নের আরব হোসেন রাজু নামের বিএনপির এক সমর্থকের ফেসবুক পোস্ট ও স্বেচ্ছাসেবকদলের সভায় দেওয়া বক্তব্যকে ‘উসকানিমূলক’ দাবি করে জামায়াতের কয়েকজন সমর্থক সন্ধ্যায় শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে গিয়ে বিএনপির নেতাদের সঙ্গে কথা বলতে যান। এ সময় উপজেলা ছাত্রদলের সহসভাপতি সাইফুল ইসলাম রাশেদের নেতৃত্বে কয়েকজন জামায়াত সমর্থকদের ওপর চড়াও হন বলে অভিযোগ। পরে জামায়াত সমর্থকরাও পাল্টা হামলা চালান। এতে রফিক মেম্বার, তপনসহ উভয়পক্ষের ৮–১০ জন আহত হন। একই সময়ে ৫টি মোটরসাইকেল ভাঙচুর এবং আরব হোসেন রাজুর বাড়িতেও হামলার ঘটনা ঘটে।

পরবর্তী সময়ে ছাত্রদলের একটি অংশের ওপর হামলার অভিযোগে বিএনপি সমর্থকেরা জামায়াত কর্মী ইসমাইল হোসেনকে কুপিয়ে জখম করেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন বলেন, ‘ছাত্রদলের হামলায় আমাদের কর্মী ইসমাইল আহত হয়েছেন। পরে রাজারবাজার ইসলামী পাঠাগারও ভাঙচুর করা হয়েছে।’

অন্যদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। জামায়াতের হামলায় আমাদের ৮–১০ জন আহত হয়েছে।’

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

কক্সবাজারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

কক্সবাজার প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C) কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ ২০২৬) বিকেল ৩টায় কক্সবাজার…

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভার ক্যান্টনমেন্টে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ, দোয়া ও মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব। শনিবার সাভার ক্যান্টনমেন্ট এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

‘শূন্য রিটার্ন’ দেখিয়ে কোটি কোটি টাকার ভ্যাট ফাঁকি, তদন্তে ৯৫৩ আমদানিকারক প্রতিষ্ঠান

  • By Reporter
  • মার্চ ১০, ২০২৬
  • 8 views
‘শূন্য রিটার্ন’ দেখিয়ে কোটি কোটি টাকার ভ্যাট ফাঁকি, তদন্তে ৯৫৩ আমদানিকারক প্রতিষ্ঠান

লালমনিরহাটে সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা, বিপুল গাঁজাসহ আটক ০২

  • By Reporter
  • মার্চ ১০, ২০২৬
  • 9 views
লালমনিরহাটে সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা, বিপুল গাঁজাসহ আটক ০২

ফ্যামিলি কার্ডের উদ্বোধনের দিনেই অ্যাকাউন্টে এসেছে টাকা

  • By Reporter
  • মার্চ ১০, ২০২৬
  • 8 views
ফ্যামিলি কার্ডের উদ্বোধনের দিনেই অ্যাকাউন্টে এসেছে টাকা

পূর্ব তেহরানে ভয়াবহ হামলা, নিহত ৪০

  • By Reporter
  • মার্চ ১০, ২০২৬
  • 13 views
পূর্ব তেহরানে ভয়াবহ হামলা, নিহত ৪০

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মেডিটেশনের’ নির্দেশনা

  • By Reporter
  • মার্চ ১০, ২০২৬
  • 6 views
সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মেডিটেশনের’ নির্দেশনা

বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ

  • By Reporter
  • মার্চ ১০, ২০২৬
  • 6 views
বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ