‘দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ভালো লড়াই করবে’, আশাবাদী ডি ভিলিয়ার্স

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে ব্যাটিং করা যে কোনো দলের জন্যই বড় পরীক্ষা। পেস, সুইং ও বাউন্সের কারণে প্রোটিয়াদের মাটিতে ব্যাটারদের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তবে আসন্ন সফরে বাংলাদেশকে নিয়ে আশাবাদী দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স। তার বিশ্বাস, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে টেস্ট সিরিজে ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে বাংলাদেশ।

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর নিজের ইউটিউব চ্যানেল ‘৩৬০’-এর পডকাস্টে টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে কথা বলেন ডি ভিলিয়ার্স। সেখানেই বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর নিয়েও নিজের মতামত তুলে ধরেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ৯ উইকেটের জয় বাংলাদেশের সাম্প্রতিক টেস্ট উন্নতির বড় প্রমাণ। যদিও ম্যাকাইয়ের দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৫১ রানে হেরে সিরিজে অস্ট্রেলিয়াকে ধবলধোলাই করতে পারেনি বাংলাদেশ, তবু পুরো সফরের পারফরম্যান্স আত্মবিশ্বাস বাড়ানোর মতো ছিল।

নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে দুটি টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। তবে ডি ভিলিয়ার্সের চোখে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে টেস্ট সিরিজ।

সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক মনে করেন, প্রোটিয়াদের মাটিতে বাংলাদেশ ভালো লড়াই করতে পারবে। তবে সেজন্য ব্যাটারদের দ্রুত স্থানীয় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। তার মতে, দক্ষিণ আফ্রিকায় শুধু বাতাসে নয়, পিচ থেকেও বল সুইং ও সিম করতে পারে। এমন পরিস্থিতিতে খেলার অভিজ্ঞতা অনেক ব্যাটারের না থাকায় মানিয়ে নেওয়াই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

নিজের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে ডি ভিলিয়ার্স আরও মনে করেন, দক্ষিণ আফ্রিকার উইকেটে শুধু রক্ষণাত্মক ব্যাটিং করে টিকে থাকা কঠিন। পরিস্থিতি বুঝে ব্যাটিংয়ের কৌশল পরিবর্তন করতে হবে।

নিজে কখনো ক্রিজ ছেড়ে সামনে এসে বল মোকাবিলা করতেন, আবার কখনো স্টাম্প পুরোপুরি ঢেকে খেলতেন। পরিস্থিতির প্রয়োজনে উলটো স্টাম্প কিছুটা উন্মুক্ত রেখেও ব্যাটিং করতেন। বাংলাদেশের ব্যাটারদেরও একইভাবে সক্রিয় থেকে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

ডি ভিলিয়ার্সের মতে, সিমিং কন্ডিশনে শুধু স্টাম্প ঢেকে রেখে দীর্ঘ সময় টিকে থাকার চেষ্টা কার্যকর নয়। বরং ব্যাটারকে নিজের ব্যাটিংয়ের মাধ্যমে বোলার ও পরিস্থিতির ওপর চাপ তৈরি করতে হবে।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে ইতোমধ্যে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। তবে দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে এখনো জয় অধরা। ফলে প্রোটিয়াদের মাটিতে আসন্ন সফরে সেই অপেক্ষা শেষ করার সুযোগ থাকছে বাংলাদেশের সামনে।

সূচি অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে ১৫ নভেম্বর জোহানেসবার্গে। এরপর ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট।

  • Related Posts

    শ্রীলঙ্কাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের প্রথম জয়

    ক্রীড়া ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে হারের হতাশা কাটিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের এবারের আসরে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয়ের স্বাদ পেয়েছে টাইগার যুবারা।…

    সান্তোসের সিইও হলেন নেইমারের বাবা

    খেলাধুলা ডেস্কঃ ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের বাবা নেইমার সান্তোস সিনিয়রকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দিয়েছে ক্লাব সান্তোস এফসি। নেইমারের বাবা তার ছেলের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং ‘এনআর স্পোর্টস’ নামে একটি এজেন্সি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ময়মনসিংহে পিকআপ-ড্রাম ট্রাকের সংঘর্ষে নিহত ২

    • By Sara
    • নভেম্বর ৭, ২০২৬
    • 19 views
    ময়মনসিংহে পিকআপ-ড্রাম ট্রাকের সংঘর্ষে নিহত ২

    পলাতক হাসিনা দেশে ফিরবেন হাতকড়া পরে: তথ্য প্রতিমন্ত্রী

    • By Sara
    • নভেম্বর ৭, ২০২৬
    • 18 views
    পলাতক হাসিনা দেশে ফিরবেন হাতকড়া পরে: তথ্য প্রতিমন্ত্রী

    পোল্যান্ডে পর্যটন এলাকায় বন্দুকধারীর গু’লিতে নিহত ৫, আহত ১০

    • By Sara
    • নভেম্বর ৭, ২০২৬
    • 19 views
    পোল্যান্ডে পর্যটন এলাকায় বন্দুকধারীর গু’লিতে নিহত ৫, আহত ১০

    শ্রীলঙ্কাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের প্রথম জয়

    • By Sara
    • নভেম্বর ৭, ২০২৬
    • 13 views
    শ্রীলঙ্কাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের প্রথম জয়

    শহীদ জিয়া স্মৃতি সংসদের- কেন্দ্রীয় নির্বাহী কমিটির, সভাপতি- রেজাউল কবীর দিপু ও সাধারণ সম্পাদক -মোঃ শিহাব উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ ব্যাপী গতিশীল হচ্ছে সংগঠন-

    শহীদ জিয়া স্মৃতি সংসদের- কেন্দ্রীয় নির্বাহী কমিটির, সভাপতি- রেজাউল কবীর দিপু ও সাধারণ সম্পাদক -মোঃ শিহাব উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ ব্যাপী গতিশীল হচ্ছে সংগঠন-

    এক দশকের পর সেই সিনেমার সিক্যুয়েল নিয়ে ফিরছেন প্রিয়াঙ্কা

    • By Sara
    • নভেম্বর ৭, ২০২৬
    • 10 views
    এক দশকের পর সেই সিনেমার সিক্যুয়েল নিয়ে ফিরছেন প্রিয়াঙ্কা